আমিরাতে পাকিস্তানের ‘সাম্রাজ্য’ শেষ

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০১৭, ১৮:৩৮আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৮:৪৮

আরেকটি উইকেট হারালো পাকিস্তান, শ্রীলঙ্কার উল্লাস ম্যাচের ফলাফল যাইহোক, একটা বিষয় ছিল নিশ্চিত- সিরিজটা জিতবে পাকিস্তান। নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হওয়ার পর ‘ঘরের মাঠ’ হয়ে ওঠা সংযু্ক্ত আরব আমিরাতে কোনও টেস্ট সিরিজ হারার নজির ছিল না যে তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে ছিল সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশন। যদিও প্রথম টেস্ট নাটকীয়ভাবে হারের পর শঙ্কার মেঘ জন্মে পাকিস্তানের আকাশে। দুবাইয়ের দ্বিতীয় টেস্টেও বদলাতে পারেনি ভাগ্য, হেরেছে ৬৮ রানে। যাতে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়ে নতুন ইতিহাস লিখলো শ্রীলঙ্কা।

লক্ষ্যটা ছিল পাকিস্তানের ৩১৭ রানের। আসাদ শফিকের সেঞ্চুরির সঙ্গে সরফরাজ আহমেদের হাফসেঞ্চুরি জয়ের আশা জাগালেও পারেনি ‘স্বাগতিকরা’। দ্বিতীয় ইনিংসে ২৪৮ রানে অলআউট হয়ে ৬৮ রানের হারের সঙ্গে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে তারা লঙ্কানদের বিপক্ষে। ঐতিহাসিক এই সিরিজ জয়ে ব্যাট হাতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া দিমুথ করুণারত্নের হাতে উঠেছে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার।

চতুর্থ দিনের শেষটায় পাকিস্তানের আশার পালে হাওয়া লাগছিল বেশ জোরোশোরেই। ৫২ রানে ৫ উইকেট হারানোর পর শফিক ও সরফরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে আর কোনও উইকেট না হারিয়ে দিন শেষ করেছিল তারা ১৯৮ রানে। জেতার জন্য দরকার ছিল আর ১১৯ রান। শেষ দিনে এই রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। শুরুতেই তারা হারায় অধিনায়ক সরফরাজের উইকেট। দিলরুয়ান পেরেরার বলে এই উইকেটরক্ষক ধরা পড়েন নুয়ান প্রদীপের হাতে। আউট হওয়ার আগে খেলেন ৬৮ রানের ইনিংস।

এই দিলরুয়ানের স্পিনের সামনেই আসলে হার মেনেছে পাকিস্তান। ৫ উইকেট পাওয়া এই স্পিনার খানিক পর ফেরান মোহাম্মদ আমিরকে (০)। তার সঙ্গে রঙ্গনা হেরাথও যোগ দিলে জয়ের সুবাস পাকিস্তান ক্যাম্প ছেড়ে উড়ে আসে শ্রীলঙ্কার ঘরে। হেরাথের বলে ইয়াসির শাহ আউট হলেও তখনও অবশ্য পাকিস্তানকে আশা জাগাচ্ছিলেন শফিক। দুর্দান্ত এক ইনিংস খেলে এই ব্যাটসম্যান টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূরণ করে আগলে রেখেছিলেন একপ্রান্ত। যদিও শেষটা রাঙিয়ে নিতে পারলেন না। সুরঙ্গা লাকমালের বলে ১১২ রান করে ধরা পড়েন তিনি কুশল মেন্ডিসের হাতে। ২৫১ বলের ইনিংসটি শফিক সাজিয়েছিলেন ১০ বাউন্ডারিতে।

তার আউটের পরই আসলে নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার জয়। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার। সেটা এনে দেন হেরাথ। ওয়াহাব রিয়াজকে অধিনায়ক দিনেশ চান্ডিমালের ক্যাচ বানিয়ে শ্রীলঙ্কাকে এনে দেন ঐতিহাসিক এক জয়।

যে জয়ে কিছুদিন আগেই ভারতের বিপক্ষে সিরিজে ৯-০ ব্যবধানে হারা লঙ্কানরা পাকিস্তানকে করে হোয়াইটওয়াশ। সবচেয়ে বড় কথা সেই সংযুক্ত আরব আমিরাতে, যেখানে পাকিস্তানের টেস্ট সিরিজ হারের রেকর্ড ছিল না কখনও! ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৮২ ও ৯৬

পাকিস্তান: ২৬২ ও দ্বিতীয় ইনিংসে ৯০.২ ওভারে ২৪৮ (শফিক ১১২, সরফরাজ ৬৮, মাসুদ ২১, আজহার ১৭, হারিস ১০; দিলরুয়ান ৫/৯৮, হেরাথ ২/৫৭)।

ফল: শ্রীলঙ্কা ৬৮ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা: দিমুথ করুণারত্নে।

সিরিজসেরা: দিমুথ করুণারত্নে।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের