বাংলাদেশকে হারানোর পর ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে রাবাদা

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৭, ২০:৫০আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২০:৫০

কাগিসো রাবাদা ব্লুমফন্টেইন টেস্টে বাংলাদেশ মাত্র আড়াই দিনে হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ২৫৪ রানের বিশাল জয়ে অবদান ছিল কাগিসো রাবাদার। ডেল স্টেইন-ভারনন ফিল্যান্ডারের অনুপস্থিতিতে তার দুর্দান্ত বোলিং দাঁড়াতে দেয়নি সফরকারীদের। এমন পারফরম্যান্সের স্বীকৃতিতে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে পৌঁছালেন রাবাদা।

আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন প্রোটিয়া পেসার। বোলার র‌্যাংকিংয়ে রাবাদা এখন তিন নম্বরে। ৮৭৬ র‌্যাংকিং পয়েন্ট নিয়ে তিনি এখন জেমস অ্যান্ডারসন (৮৯৬) ও রবীন্দ্র জাদেজার (৮৮৪) পেছনে। রবিচন্দ্রন অশ্বিন (৮৫২) ও রঙ্গনা হেরাথ (৮৩৩) নেমে গেছেন চার ও পাঁচ নম্বরে।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নেন রাবাদা। ২২তম টেস্টে এসে তৃতীয়বার এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি। এই অর্জনের পথে পঞ্চম সর্বকনিষ্ঠ বোলার হিসেবে শততম টেস্ট উইকেট পান রাবাদা।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ২-০ তে শ্রীলঙ্কাকে জেতাতে প্রথম ইনিংসে ১৯৬ রানের অসাধারণ পারফরম্যান্স করেছিলেন দিমুথ করুনারত্নে। ৪৪ টেস্টের ক্যারিয়ারে প্রথমবার তিনি জায়গা পেয়েছেন ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের সেরা ২০ এ। শ্রীলঙ্কার এ ওপেনার এখন ১৭ নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম