বিসিবির নির্বাচন ৩১ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৯:৩১আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৯:৩৮

বিসিবির নির্বাচন ৩১ অক্টোবর আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে আসেনি এখনও। অথচ তার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে মিরপুরে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের সভা, সেই সভাতেই ঘোষণা করা হয়েছে নির্বাচনের তারিখ। ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার নির্বাচন।

সভা শেষে নির্বাচন কমিশনের প্রধান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ওমর ফারুক (এনডিসি) বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে। বিসিবির এই কমিটির মেয়াদ শেষ হবে ১৭ অক্টেবর। মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করলো।

গত ৫ অক্টোবর পরিচালনা পর্ষদের জরুরি সভা ডেকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনও গঠন করে ফেলে নাজমুল হাসানের নেতৃত্বাধীন বোর্ড। গত মঙ্গলবার পাঁচ সদস্যের ওই নির্বাচন কমিশন অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করার কথা থাকলেও নিয়োগ দেওয়া হয়েছে ওমর ফারুককে। কমিশনের অন্য চার সদস্য হলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. শুক্কুর আলী, আইন পরামর্শক ব্যারিস্টার ফাহিমুল হক এবং বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

গত ২ অক্টোবর অতিরিক্ত সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে বর্তমান কমিটি ২০১২ সালের গঠনতন্ত্রে সংশোধন আনে। আগের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের সুযোগ ছিল না বিসিবির। সেটি গঠন করে দিতো জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে গত ২ অক্টোবর বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে গঠনতন্ত্রে আনা কয়েকটি পরিবর্তনের এটিও একটি। যেখানে বলা হয়েছে এখন থেকে বিসিবি নিজেরাই নির্বাচন কমিশন গঠন করতে পারবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম