আয়ারল্যান্ডের টেস্ট অভিষেক পাকিস্তানের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ২০:৪৮আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২০:৪৮

আয়ারল্যান্ডের টেস্ট অভিষেক পাকিস্তানের বিপক্ষে গত জুনে ১১ ও ১২তম দেশ হিসেবে আয়ারল্যান্ড ও আফগানিস্তান একসঙ্গে পেয়েছিল টেস্ট মর্যাদা। এটা পুরানো খবর। নতুন খবর, আয়ারল্যান্ড তাদের প্রথম টেস্ট প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাকিস্তানকে। বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

দিনক্ষণ ও ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে ম্যাচটি যে আয়ারল্যান্ড ঘরের মাঠে খেলবে এবং আগামী বছরের মে মাসে হবে সেটা হয়েছে চূড়ান্ত। অকল্যান্ডে আইসিসির সভায় দুই দেশ এ ব্যাপারে একমত হয়েছে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে ঐতিহাসিক ম্যাচের জন্য প্রতিপক্ষের খোঁজ করছিল ক্রিকেট আয়ারল্যান্ড। সবকিছু চূড়ান্ত হওয়ায় খুশি বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম, ‘আগামী বছর আমাদের উদ্বোধনী টেস্টে পাকিস্তানকে আয়ারল্যান্ডে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত।’

দেশের মানুষের সামনে প্রথম টেস্ট খেলার ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দিত তিনি, ‘টেস্ট মর্যাদা পাওয়ার ১২ মাসের মধ্যে আমাদের দেশের দর্শকদের সামনে অভিষেক ম্যাচ খেলার ইচ্ছা ছিল, সেটাও আবার বড় দলের বিপক্ষে। তাই আমি আনন্দিত।’

অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডও এ খবরে তার উচ্ছ্বাস লুকালেন না, ‘আইরিশ ক্রিকেটের জন্য এটা চমৎকার খবর। এটা বিশেষ কিছু হবে। আর ইতিহাসের অংশীদার হতে পারা সবসময় দারুণ।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের