এমসিসিতে সাকিবকে পেয়ে খুশি গ্যাটিং

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৭, ১২:২৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১২:৩৭

সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেট কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সাকিব আল হাসান। নতুন এই কমিটির চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মাইক গ্যাটিং। বাংলাদেশি অলরাউন্ডারকে নতুন এই ভূমিকায় পেয়ে খুশি সাবেক ইংলিশ এই অধিনায়ক।

ক্রিকেট বিশ্বে উজ্জ্বলতা ছড়িয়ে যাচ্ছেন সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে। গত কয়েক বছর ধরে বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গা ধরে রেখেছেন তিনি। ব্যাট-বলে সমানতালে লড়ে যাওয়া অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রশংসা ঝরেছে গ্যাটিংয়ের মুখে। মাঠের অভিজ্ঞতা এমসিসিতে ভাগাভাগি করবেন বলে আশা করছেন সাবেক ইংলিশ অধিনায়ক। এমন একজন ক্রিকেটারকে কমিটিতে পেয়ে খুশি গ্যাটিং, ‘আমরা আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চার সদস্যকে, যারা প্রত্যেকে কমিটিতে দারুণ অবদান রাখতে যাচ্ছেন। সাকিব প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দিতে যাচ্ছেন।’

সাকিবের সঙ্গে বাকি তিন নতুন সদস্য হলেন ইয়ান বিশপ, সুজি বেটস ও কুমার ধর্মসেনা। এদের মধ্যে সাকিবের কথাটাই আলাদাভাবে বলেছেন গ্যাটিং, ‘সাকিব সব ফরম্যাটে অনেক অভিজ্ঞ এক খেলোয়াড়, ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম করে যাচ্ছে। (এমসিসির) নতুন সংস্করণে তার অবদানের দিকে তাকিয়ে আছি আমরা।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম