নাঈমের প্রথম ডাবল সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৭, ১৭:৩৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৭:৩৮

প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন নাঈম ১১৮ প্রথম শ্রেণীর ক্যারিয়ারে এর আগে সর্বোচ্চ ১৮৫ রান ছিল নাঈম ইসলামের। শনিবার ১১৯তম ম্যাচে এসে সেই সেরা পারফরম্যান্সকে ছাড়িয়ে তিনি পেলেন প্রথম ডাবল সেঞ্চুরি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এই ব্যাটসমানের সঙ্গে সোহরাওয়ার্দী শুভ ও আরিফুল হকের সেঞ্চুরিতে ঢাকার বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে উঠেছে রংপুর। ৮ উইকেটে ৫৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে তারা। জবাবে ব্যাট করতে নেমে এক উইকেটে ৫৪ রানে পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিন শেষ করেছে ঢাকা।

শনিবার ৩৪৯ বল খেলে ২৩টি বাউন্ডারি এবং ৫ ওভার বাউন্ডারিতে ২১৬ রানের ইনিংস খেলেছেন নাঈম। তাইবুর রহমানের বলে ক্যাচ দিয়ে শুভাগত হোম ক্যাচ ধরলে থামে তার লড়াকু ইনিংসটি।

শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ঢাকার স্পিনারদের ঘূর্ণিতে দ্রুত ৩ উইকেট হারিয়ে বসে রংপুর। ৫৫ রানে ৩ উইকেট হারানোর পর রংপুরের হাল ধরেন নাঈম ও সোহরাওয়ার্দী। এই দুইজন মিলে গড়ে তোলেন ২৬৬ রানের অসাধারণ এক জুটি। প্রথম দিনই সেঞ্চুরি করে ফেলেন নাঈম। শনিবার অপরাজিত ১২০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন তিনি। এদিন আরও ৯৬ রান যোগ করে সাজঘরে ফেরেন নেক দিন ধরে জাতীয় দলে উপেক্ষিত এই ক্রিকেটার।

নাঈমের ডাবল সেঞ্চুরির দিনে সেঞ্চুরি পেয়েছেন সোহরাওয়ার্দী। ১৪৫ রান করে আউট হয়েছেন তিনি। তার ফিরে যাওয়ার পর আরিফুল হককে নিয়ে আরও একটি বড় জুটি গড়ে তোলেন নাঈম। দুইজন মিলে যোগ করেন ১৮৩ রান।

নাঈম আউট হয়ে যাওয়ার পর রংপুর আরেকটি সেঞ্চুরির দেখা পায়। আরিফুল তিন অঙ্কের ঘরে পৌঁছে যান শেষ বিকেলে। তিনি সেঞ্চুরি পেলে ইনিংস ঘোষণা করে রংপুর। ১০০ রানে অপরাজিত ছিলেন আরিফুল।

ঢাকার বোলারদের হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন শুভাগত। এছাড়া মোহাম্মদ আজিম, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন ও তাইবুর রহমান প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম