ঢাকা-রংপুর ম্যাচ অমীমাংসিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ২০:৫৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২০:৫৮

ডাবল সেঞ্চুরি করা নাঈম হয়েছেন ম্যাচসেরা জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে ড্র করেছে ঢাকা বিভাগ ও রংপুর বিভাগ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৫৬০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল রংপুর। প্রথম স্তরের লড়াইয়ে উত্তরাঞ্চলের দলটিকে রানের পাহাড়ে নিয়ে যেতে বড় অবদান নাঈম ইসলাম (২১৬), সোহরাওয়ার্দী শুভ (১৪৫) এবং আরিফুল হকের (অপরাজিত ১০০)।   

জবাবে ৩২১ রানে অলআউট হয়ে ফলোঅন করতে বাধ্য হয় ঢাকা। আজ শেষ দিনে অবশ্য জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি রংপুর। দ্বিতীয় ইনিংসে ধীরগতিতে ব্যাটিং করে ৪৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান করেছে ঢাকা। আব্দুল মজিদ ৫২ এবং মিনহাজ খান অপরাজিত ছিলেন ২৩ রানে।  

ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি করা নাঈমের হাতে উঠেছে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

জাতীয় ক্রিকেট লিগে এবার দীর্ঘ বিরতি। ষষ্ঠ ও শেষ রাউন্ড হবে বিপিএলের পর, ডিসেম্বরের মাঝামাঝি। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম