টি-টোয়েন্টিতে ফিরলেন হাফিজ

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৭, ২২:৫০আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২২:৫২

টি-টোয়েন্টিতে ফিরলেন হাফিজ পাকিস্তানের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ ছিল বিশ্ব একাদশের বিপক্ষে। ওই দ্বিপাক্ষিক লড়াইয়ে দলে ছিলেন না মোহাম্মদ হাফিজ। এ পাকিস্তানি অলরাউন্ডারকে ডাকা হলো শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। লঙ্কানদের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে খেলছেন হাফিজ।

গত সেপ্টেম্বরে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রথম পদক্ষেপ হিসেবে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি খেলেছিল পাকিস্তান। তারা ওই প্রতিদ্বন্দ্বিতা জিতে নেয় ২-১ এ।

ওই সিরিজে খেলা উমর আমিন, ফাহিম আশরাফ ও আমির ইয়ামিন তাদের জায়গা ধরে রেখেছেন। বিশ্ব একাদশের বিপক্ষে খেলা দলটি থেকে কেবল বাদ পড়েছেন সোহেল খান। আর এ পেসার জায়গা করে দিয়েছেন হাফিজকে।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ডান পায়ে চোট পাওয়ায় ওয়ানডে সিরিজে খেলেননি মোহাম্মদ আমির। দুই-তিন সপ্তাহের বিশ্রামে থাকতে বলা হয়েছিল তাকে। বাঁহাতি এ পেসারকেও ফেরানো হয়েছে এই সিরিজে। তবে ফিটনেসের ওপর নির্ভর করছে তার একাদশে জায়গা পাওয়া।

আগামী ২৬ ও ২৭ অক্টোবর আবুধাবিতে হবে প্রথম দুই ম্যাচ। শেষ ম্যাচটি হবে ২৯ অক্টোবর লাহোরে।

দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির, রুম্মন রঈস, উসমান খান ও উমর আমিন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম