ভালো শুরুর পর ফিরলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১৮:৪৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৮:৫৯

তামিম ইকবাল লক্ষ্যটা কঠিন, দরকার ছিল তাই ভালো শুরুর। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটে বাংলাদেশের শুরুটাও হলো ভালো। কিন্তু জুটিটা এগোতে পারেনি বেশিদূর। তামিমের আউটে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ৩৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে সফরকারীদের স্কোর ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫।

চোটের কারণে তামিম খেলতে পারেননি প্রথম ওয়ানডে। বাংলাদেশও ম্যাচটি হেরেছে বাজেভাবে। পার্লের দ্বিতীয় ম্যাচে আবার দক্ষিণ আফ্রিকা বড় স্কোর গড়লে তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল বাংলাদেশি ভক্তদের। ভালো শুরুতে প্রত্যাশা পূরণের ইঙ্গিত দিলেও পারলেন না বাঁহাতি ওপেনার। ডোয়াইন প্রিটোরিয়াসের বলে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন ২৫ বলে ২৩ রান করে।

এর আগে এবি ডি ভিলিয়ার্সের দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবার ওয়ানডেতে নামেন ডি ভিলিয়ার্স। নেমেই ঝড় তুললেন ২২ গজে। যে ঝড়ে সেঞ্চুরি পূরণ করে ডি ভিলিয়ার্স খেললেন ১৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস। তার এই ইনিংসটির সঙ্গে হাশিম আমলার হাফসেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রোটিয়ারা স্কোরে জমা করেছে ৩৫৩ রান। 

ফাফ দু প্লেসি আউট হওয়ার পর মাঠে নামেন ডি ভিলিয়ার্স। নেমেই ঝড় তোলেন ব্যাটে। ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি পূরণ করে ১০৪ বলে করেছেন ১৭৬ রান। ১৫ চার ও ৭ ছক্কায় সাজানো ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ছাড়ায় সাড়ে তিন শ। তার সঙ্গে আবারও চমৎকার ইনিংস খেলেছেন আমলা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পার্লের দ্বিতীয় ওয়ানডেও জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা। যদিও ৮৫ রানে থামে তার ইনিংস।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম