ব্রেন্ডন ম্যাককালাম রংপুর রাইডার্সে

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৭, ১৫:৪১আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৫:৪১

ব্রেন্ডন ম্যাককালাম টি-টোয়েন্টি গ্লোবাল লিগ স্থগিত হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পেলো আরেক তারকাকে। ব্রেন্ডন ম্যাককালামকে এবার দেখা যাবে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতায়। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। অর্থাৎ প্রথমবার বাংলাদেশে উদ্বোধনী জুটি গড়তে দেখা যাবে ক্রিস গেইল ও ম্যাককালামকে।

বিপিএলে এবারই প্রথম খেলতে যাচ্ছেন ম্যাককালাম। আইপিএলে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট লায়ন্সের জার্সিতে ভারতীয় দর্শকদের মাতানো এ ব্যাটসম্যান সর্বশেষ ক্যারিবীয় প্রিমিয়ার লিগ শিরোপা জিতে এসেছেন। ত্রিনবাগো নাইট রাইডার্সকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করতে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছিলেন কিউই ওপেনার।

অবশ্য জানা গেছে, রংপুরে ম্যাককালাম যোগ দেবেন ১৫ নভেম্বরের পরে। অর্থাৎ প্রথম তিন ম্যাচ দেখা যাবে না তাকে।

গ্লোবাল লিগ স্থগিত হওয়ার কারণে তিনদিন আগে রংপুর চুক্তি করেন লাসিথ মালিঙ্গার সঙ্গে। প্রথমবার বিপিএল খেলবেন শ্রীলঙ্কার এ পেসার। এছাড়া দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতাটি পিছিয়ে যাওয়ায় গেইল বিপিএলের শুরু থেকে রংপুরের জার্সি পরবেন জানা গেছে। ক্রিকইনফো 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম