যুবাদের ব্যাটিং কোচ মিথুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ২১:১৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২১:৩১

যুবাদের ব্যাটিং কোচ মিথুন মানাস ২০১৮ সালে নিউজিল্যান্ডে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ যুব দল সুযোগ পাবে এশিয়া কাপে খেলার। আট দলের এই টুর্নামেন্টটি চলতি বছরের ৯ থেকে ২০ নভেম্বর বসবে মালয়েশিয়ায়। এশিয়া কাপের লড়াইয়ের আগে বাংলাদেশ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মিথুন মানাসকে।

বিশ্বকাপের মতো বড় একটি টুর্নামেন্টেকে সামনে রেখে ঘর গোছানো শুরু করেছে বিসিবি। দিনকয়েক আগে আফগানিস্তান খেলে গেছে বাংলাদেশের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে বাংলাদেশ হেরেছে ৩-২ ব্যবধানে। দেশের মাটিতে এই সিরিজে বাংলাদেশের যুবারা সবচেয়ে ভুগেছে ব্যাটিংয়ে।

সেই ভুলগুলো শোধরানোর কাজটা দ্রুত সময়ে করতেই বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে মিথুনকে নিয়ে এসেছে বিসিবি। অস্ট্রেলিয়ার ডেমিয়েন রাইট যুব দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সাফল্য না আসায় বিসিবি নতুন করে ব্যাটিং কোচ নিয়োগ দিলো এবার।

ভারতীয় কোচ মিথুন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত যুব বিশ্বকাপ পর্যন্ত সাইফদের নিয়ে কাজ করবেন। বৃহস্পতিবার যুবাদের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার এক ফাঁকে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার লক্ষ্যের কথা, ‘ক্রিকেটারদের মানসিকভাবে ভালো অবস্থানে নিয়ে যাওয়াই হবে আমার কাজ। বিশেষ করে জাতীয় দলের জন্য প্রস্তুত করাই আমার মূল লক্ষ্য। সমস্যাগুলো ধরিয়ে দিতে পারলে সর্বোচ্চ লেভেলে খেলার সুযোগ তৈরি হবে।’

উপমহাদেশের দলগুলোকে নিউজিল্যান্ড সফরে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সেদিক থেকে বাংলাদেশের চ্যালেঞ্জেটা আরও কঠিন। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পর্যাপ্ত সময় পাবেন কিনা, এমন প্রশ্নে এই ব্যাটিং কোচ বলেছেন, ‘আমাদের হাতে তিন মাস সময় রয়েছে। অল্প সময়ে কাজটা চ্যালেঞ্জিং। তাছাড়া উপমহাদেশের উইকেট আর নিউজিল্যান্ডের উইকেট অনেকটাই ভিন্ন। চেষ্টা থাকবে এর মধ্যেই ছেলেদের যথাযথভাবে প্রস্তুত করার।’

৩৮ বছর বয়সী ভারতীয় কোচ ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৪৫.৮২ গড়ে রান করেছেন ৯,৭১৪। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩০ ম্যাচে তার রান ৪,১২৬। ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে গেছেন চলতি বছরই। আইপিএল খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, চেন্নাই সুপার কিংস ও পুনে ওয়ারিয়র্সের হয়ে। কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম