খুলনা টাইটানসের টাইটেল স্পন্সর শেল লুব্রিকেন্টস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৭, ২০:৫৬আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২০:৫৬

চুক্তি স্বাক্ষর শেষে করমর্দন করছেন কাজী নাবিল আহমেদ ও রোমো রউফ চৌধুরী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে খুলনা টাইটানসের টাইটেল স্পন্সর হয়েছে শেল লুব্রিকেন্টস। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি।

শুক্রবার স্থানীয় এক হোটেলে র‌্যাংকস পেট্রোলিয়াম লিমিটেডের সহ-সভাপতি রোমো রউফ চৌধুরী ও খুলনা টাইটানসের চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ স্বাক্ষর করেন চুক্তিপত্রে। এ সময় উপস্থিত ছিলেন খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ ও উপদেষ্টা হাবিবুল বাশার।

টাইটেল স্পন্সর শেল লুব্রিকেন্টস ছাড়াও খুলনার স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড, দিমিত্রিস, ওরিয়ন গ্যাস লিমিটেড ও ইউল্যাব। জার্সি পার্টনার ক্যাটস আই এবং হসপিটালিটি পার্টনার সিক্স সিজন হোটেল। এ মাসের শেষ সপ্তাহে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হবে খুলনা টাইটানসের জার্সি।

আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এবারের আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্স খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। প্রথম দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে রাজশাহী কিংস-রংপুর রাইডার্স। খুলনার মিশন শুরু হবে পরের দিন, ৫ নভেম্বর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়বেন মাহমুদউল্লাহরা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম