এই সফরেই ওয়ানডেতে বেশি রান হজম করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ১৫:০০আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৫:৩৯

 এই সফরেই ওয়ানডেতে বেশি রান হজম করেছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফরে লজ্জার রেকর্ডের সাক্ষী বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ২০০ রানের বিশাল ব্যবধানে হারের মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে দলীয়ভাবে সবচেয়ে বেশি রান হজম করেছে বাংলাদেশ। যা তাদের এখন পর্যন্ত খেলা দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ। তিন ম্যাচে বাংলাদেশ হজম করেছে ১ হাজার ৪ রান।

তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এর আগে সর্বোচ্চ হজম করেছিল ৮৬৩ রান। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রান হজম করেছিল মুশফিক-সাকিবরা।   

শুধু রান হজম করার দিক দিয়ে নয়, দক্ষিণ আফ্রিকায় সব ফরম্যাট মিলিয়ে ২৬ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটিতে। বাংলাদেশ এখন পর্যন্ত যে দেশগুলোর বিপক্ষে খেলেছে সেই অনুসারে এই হার-জয়ের অনুপাত সবচেয়ে নগন্য! এছাড়া এ নিয়ে চতুর্থবার ২০০ রানের বড় ব্যবধানে হারার নজির রাখলো বাংলাদেশ। সার্বিকভাবে এই হারটা রানের দিক দিয়ে যৌথভাবে তৃতীয়। এর মধ্যে অবশ্য দুটি হারই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

অপরদিকে এই বাংলাদেশের বিপক্ষেই ভিন্ন এক রেকর্ড গড়া হয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। ওয়ানডেতে গতকালই দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়া হয়েছে কোনও সেঞ্চুরি ছাড়াই! আগের সর্বোচ্চ স্কোরটাও অবশ্য দক্ষিণ আফ্রিকার। যাতে ছিল না কোনও সেঞ্চুরি। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৩৯২ রান করেছিল প্রোটিয়ারা।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম