জনসনের চোখে স্টোকসকে ছাড়াও ইংল্যান্ড ভয়ঙ্কর

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ২০:৫৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২০:৫৯

স্টোকসের সঙ্গে জনসন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস এখন বিতর্কিত কারণে আলোচনায়। রাস্তায় মারামারি করে দল থেকে নির্বাসিত তিনি। তাকে ছাড়াই অ্যাশেজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে স্টোকস না থাকায় ইংল্যান্ডের শক্তির জায়গা কিছুটা দুর্বল হয়ে পড়েছে, এমন কিছু না ভাবতে অস্ট্রেলিয়াকে সতর্ক করেছেন মিচেল জনসন।

২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজে ইংল্যান্ডকে ৫-০ তে হোয়াইটওয়াশ করতে অগ্নিঝরা বোলিং করেছিলেন জনসন। নিজের অভিজ্ঞতা থেকেই সফরকারীদের খাটো করে না দেখতে স্টিভেন স্মিথদের পরামর্শ দিলেন তিনি।

শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে অস্ট্রেলিয়া আগামী নভেম্বরের সিরিজে এগিয়ে থাকবে বিশ্বাস জনসনের। তবে সাবেক এই বাঁহাতি পেসার কোনও ধরনের আত্মতুষ্টিতে না ভোগার ব্যাপারে সতর্ক করেছেন, “আমি মনে করি না লোকজন কী ভেবে বলছে যে ‘স্টোকস নেই, ইংল্যান্ডও নেই’। আপনি যদি অস্ট্রেলিয়ার হন, তাহলে ভাবা উচিত নয় যে স্টোকস নেই বলে জিততে পারবে না ইংল্যান্ড। এটা আপনার জন্য নিজের পায়ে কুড়াল মারার মতো হবে।’

দুই দলই ভালো পারফরম্যান্স করায় সিরিজে সমানতালে লড়াই হবে মনে করেন জনসন। তবে ৩৫ বছর বয়সীর বিশ্বাস অস্ট্রেলিয়া জিতবে সিরিজ, ‘আমি আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া সিরিজ জিতবে। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে দুই দলই সমান খেলছে। উইকেট একটু বাউন্সি ও দ্রুতগতির। তাই প্রতিপক্ষের নতুন খেলোয়াড়দের জন্য হয়তো বুঝতে কষ্ট হবে, আর অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণও শক্তিশালী।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম