২০ ওভারের ওয়ানডে খেলে সিরিজ শান্তদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ১৭:২৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৭:২৩

২০ ওভারের ওয়ানডে খেলে সিরিজ শান্তদের বাংলাদেশ ‘এ’ এবং আয়ারল্যান্ড ‘এ’ দলের তৃতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল গত শনিবার। কিন্তু বৃষ্টির কারণে দুই দফা পিছিয়ে ম্যাচটি মাঠে গড়ায় মঙ্গলবার। চতুর্থ ও পঞ্চম ম্যাচের দিন ঠিক হয় বুধ ও বৃহস্পতিবার। বুধবার চতুর্থ ম্যাচ অবশ্য ৫০ ওভার নয়, নেমে আসে ২০ ওভারে।

এ বিষয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘টানা তিন দিন ৫০ ওভারের ম্যাচ খেলা কঠিন। তাই দুই দল চতুর্থ ম্যাচটি ২০ ওভার খেলার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার শেষ ওয়ানডে অবশ্য ৫০ ওভারই হবে।’

চতুর্থ ওয়ানডে ৪ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের সিরিজ ৩-০তে এগিয়ে যাওয়ায় শেষ ম্যাচ হারলেও সমস্যা নেই স্বাগতিকদের।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানের ভালো সংগ্রহ গড়েছে আয়ারল্যান্ড ‘এ’ দল। অতিথিদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস এসেছে অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান শন টেরির। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার ইমরান আলী।

জবাবে ৪৪ রানে দুই ওপেনারকে হারালেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আল-আমিন জুনিয়রের দৃঢ়তায় জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। তৃতীয় ‍উইকেটে ৫৮ রানের জুটি গড়েছেন দুজনে। মাত্র ৪০ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৬৭ রান করেছেন আল-আমিন। নাজমুলের ব্যাট থেকে এসেছে ৪৭ রানের আরেকটি ঝড়ো ইনিংস। ২৬ বলের অধিনায়কোচিত ইনিংসটি নির্মিত চারটি চার ও তিনটি ছক্কায়।

দুই বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছানোর সময় আবুল হাসান ১০ ও মেহেদী হাসান দুই রানে অপরাজিত ছিলেন। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের