হংকং যাচ্ছেন সাইফরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ১৮:০৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৮:০৪

হংকং যাচ্ছেন সাইফরা সিক্স-এ-সাইড ক্রিকেটে অংশ নিতে বৃহস্পতিবার হংকং যাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৬ ক্রিকেটার। বাংলাদেশ ছাড়াও দুই দিনের এই টুর্নামেন্টে খেলবে স্বাগতিক হংকং, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। দুই দিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ নভেম্বর।

অংশ নিতে যাওয়া বেশিরভাগ দলেই আছে তারকা ক্রিকেটার। যদিও বাংলাদেশ দলে সবাই তরুণ ক্রিকেটার। আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডে বসবে যুব বিশ্বকাপের আসর। তার আগে বেশি করে ম্যাচ খেলতেই সাইফদের হংকং পাঠাচ্ছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ ব্যাপারে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সিক্স-এ-সাইড ক্রিকেট খেলে ব্যাটসম্যানরা নিজেদের দক্ষতা কিছুটা হলেও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে। এই লক্ষ্যেই আমরা ৬ খেলোয়াড়কে হংকং পাঠাচ্ছি। পাওয়ার হিটিংয়ে মাধ্যমে ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবে।’

এই নির্বাচকের সুরের সঙ্গে সুর মিলিয়ে দলের অধিনায়ক সাইফও বললেন একই কথা, ‘আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই সফরটা খুব কাজে দেবে। ওখানে বেশ পাওয়ার হিটিং ও অ্যাটাকিং খেলা হয়। এটা আমাদের ভালো প্রস্তুতি হতে পারে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম