ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে টি-টোয়েন্টিতে: দুমিনি

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০১৭, ১৩:২৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৩:২৫

জেপি দুমিনি টেস্ট সিরিজের সেই দুই ভেন্যুতে বৃহস্পতিবার ফিরছে বাংলাদেশ দল, যেখানে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল দুই হারের লজ্জা পেয়েছেন মুশফিকুর রহিমরা। এবার ফরম্যাটও নতুন, অধিনায়কও। প্রোটিয়াদের বিপক্ষে সাকিব আল হাসানের নেতৃত্বে দুই ম্যাচের টি-টিায়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা। যেখানে টেস্টের মতো একপেশে লড়াই হবে না বিশ্বাস স্বাগতিক অধিনায়ক জেপি দুমিনির।

ব্লুমফন্টেইনে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে মনে করছেন দুমিনি। টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর অন্তত কিছু প্রাপ্তি নিয়ে দেশে ফেরার সুযোগ এই সিরিজ। তাই দক্ষিণ আফ্রিকা দুই সিরিজেই বিশাল রানের ব্যবধানে জয়ের পরও সতর্ক টি-টোয়েন্টি অধিনায়ক দুমিনি, ‘আমি মনে করি টি-টোয়েন্টি সিরিজে ভালো একটা লড়াই হবে। ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে, এখন দুই দলই শক্তিমত্তায় কাছাকাছি। বাংলাদেশ বিপজ্জনক দল। টি-টোয়েন্টি হাড্ডাহাড্ডি লড়াইয়ের দাবি রাখে।’

তবে টি-টোয়েন্টি সিরিজও টেস্ট-ওয়ানডের মতো তাদের পক্ষে যাবে বিশ্বাস দুমিনির, ‘টেস্ট ও ওয়ানডে সিরিজের মতো পুরোপুরি টি-টোয়েন্টি সিরিজ আমরা জিততে চাই। আশা করি এই ফরম্যাটের অধিনায়ক হিসেবে আমি সিরিজ জিতব।’

বাংলাদেশকে নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না প্রোটিয়ারা। বরং নিজেদের দিকে তাদের পুরো মনোযোগ, ‘বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ হতে পারে, কারণ তাদের হারানোর কিছু নেই। তবে আমরা আত্মবিশ্বাসী। প্রতিপক্ষ ক্যাম্পের ইনজুরি পরিস্থিতি আমাদের এগিয়ে রাখবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক