মাসাকাদজার সেঞ্চুরিতে জিম্বাবুয়ের স্বস্তি

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০১৭, ২১:৩১আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২১:৩১

মাসাকাদজার ব্যাটে বিপদ কাটালো জিম্বাবুয়ে বুলাওয়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রায় এক সেশন গেছে বৃষ্টির দখলে। তবে রবিবার প্রথম দিনের শুরুতেই জিম্বাবুয়ানরা বড় ধাক্কা খায়। সেটা তারা কাটিয়ে ওঠে হ্যামিলটন মাসাকাদজা ও পিটার মুরের জুটিতে। ‍শেষ সেশনের কিছু সময় পর বৃষ্টি নামার আগে ৬১ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান করেছে জিম্বাবুয়ে।  

টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। সলোমন মায়ার, ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে উল্লাসে মেতেছিল ক্যারিবীয় বোলাররা। কিন্তু দাঁড়িয়ে যান মাসাকাদজা ও মুর। চা বিরতি পর্যন্ত আর কোনও উইকেট না হারিয়ে স্বাগতিকরা করে ১৪৭ রান।

অবশ্য তৃতীয় সেশনের শুরুতে মুর উইকেট হারান। ১৫৫ বলে ৫২ রান করেন তিনি। ভাঙে ১৪২ রানের জুটি। ‍মুর ফেরার পর ১৭০ বলে মাসাকাদজা ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকানোর কিছুক্ষণ পর নামে বৃষ্টি। ১০১ রানে অপরাজিত ছিলেন মাসাকাদজা।

প্রথম দিন দুই উইকেট নিয়ে ক্যারিবীয়দের সবচেয়ে সফল বোলার কেমার রোচ। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক