কোচ জয়াবর্ধনেকে নিয়ে শান্তর উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৭, ২২:০৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২২:০৭

অনুশীলনের ফাঁকে আড্ডায় নাজমুল হোসেন শান্ত (মাঝে)। ছবি-বিসিবি বিপিএলের গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেললেও এবার নাজমুল হোসেন শান্তর ঠিকানা খুলনা টাইটানস। প্রথমবার বিপিএলে খেলতে নেমে যথেষ্ট ভালো ছিল তার পারফরম্যান্স, ১২ ম্যাচে করেছিলেন ১৮০ রান। এবার নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বললেন, ‘বড় কোনও লক্ষ্য নেই। এ বছর আরও ভালো খেলতে চেষ্টা করবো। ম্যাচ বাই ম্যাচ নিজেকে এগিয়ে নিতে চাই।’ 

শান্তদের জন্য সুখবর, এবার খুলনা টাইটানসের কোচ শ্রীলঙ্কার ব্যাটিং কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার অনেক সাফল্যের নায়ককে পেয়ে শান্ত উচ্ছ্বসিত। রবিবার টাইটানসের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘তিনি (জয়াবর্ধনে) আন্তর্জাতিক ক্রিকেটে অনেক রান করেছেন। তিনি কীভাবে এতো রান করেছেন, বড় বড় বোলারদের খেলেছেন সে সব শেখার চেষ্টা করবো, যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারি।’

২০ ওভারের ক্রিকেটে খেললেও ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন আনতে চান না শান্ত, ‘টি-টোয়েন্টিতে আমার সহজাত ব্যাটিংই করি। সেটা না করলে রান করা কঠিন। টি-টোয়েন্টিতে আমি ওয়ানডের মতো ব্যাটিংয়ের চেষ্টা করি, শুধু গতিটা একটু বাড়িয়ে।’

খুলনার হয়ে এবার ওপরের দিকে ব্যাটিং করার সম্ভাবনা শান্তর। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন, ‘কোথায় ব্যাটিং করবো, সেটা নিয়ে কথা বলিনি। সম্ভাবনা আছে ওপরের দিকে ব্যাটিং করার। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, ডেভিড মালান, রাইলি রোসো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েটের মতো তারকাদের নিয়ে খুলনা টাইটানস এবার দারুণ শক্তিশালী দল। দল নিয়ে শান্তর অভিমত, ‘আমার মনে হচ্ছে দলটা খুব ভালো হয়েছে। দেশি-বিদেশি খেলোয়াড় মিলে আমাদের কম্বিনেশন খুব ভালো।’

বিপিএলকে তরুণদের ক্রিকেট শেখার ভালো ‘প্ল্যাটফর্ম’ মনে করেন শান্ত, ‘বিপিএলের প্রতিটি ম্যাচই আমাদের জন্য বড় সুযোগ। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকার কারণে তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শেখার সুযোগ পায়।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম