দেশের প্রথম স্পোর্টস রেডিও উদ্বোধন করলেন মাশরাফি-মামুনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ২০:৫৮আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২০:৫৮

‘রেডিও এজ’-এর উদ্বোধন অনুষ্ঠানে মাশরাফি-মামুনুলের সঙ্গে অন্যরা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা উদ্বোধন করলেন দেশের প্রথম স্পোর্টস এফএম রেডিও স্টেশন ‘রেডিও এজ ৯৫.৬’। ফুটবলার মামুনুল ইসলাম ও ভারত্তোলক মাবিয়া আক্তারকে সঙ্গে  নিয়ে কেক কেটে রেডিওটির উদ্বোধন ঘোষণা করেন মাশরাফি।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে আম্বার স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে এ রেডিওটির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘রেডিও এজ’-এর ম্যানেজিং ডিরেক্টর শাফকাত সামিউর রহমান, ডিরেক্টর আশিক আহমেদ ও মির্জা শিবলী।

মাশরাফি তার বক্তব্যে বলেছেন, ‘আমরা খেলোয়াড় হিসেবে সবসময় চেয়েছি শুধুমাত্র ক্রীড়াঙ্গন নিয়ে একটি চ্যানেল হোক। সেই চাওয়া আজ পূরণ হলো রেডিও এজের মাধ্যমে। শুধুমাত্র খেলার সংবাদ নিয়ে চ্যানেল হলে খেলোয়াড়রা উৎসাহিত হবে।’ সঙ্গে একটা চাওয়াও থাকলো তার রেডিওটির কাছে, ‘রেডিও এজ-কে বলব আপনারা শুধুমাত্র ক্রিকেট বা ফুটবলকে হাইলাইট করবেন  না, অন্য যে খেলা রয়েছে, সবগুলোকে হাইলাইট করবেন।’

ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলামও বলেছেন প্রায় একই কথা, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করার জন্য কোনও বিশেষায়িত চ্যানেল ছিল না। রেডিও এজের মাধ্যমে সেটা শুরু হলো। আশা করি ধীরে ধীরে আরও অনেক ক্রীড়া চ্যানেল হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম