স্টেডিয়াম নিয়ে মাহমুদউল্লাহ-বাশারদের মুগ্ধতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, সিলেট থেকে
০৩ নভেম্বর ২০১৭, ২১:০৬আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২১:০৬

সিলেট স্টেডিয়ামের সৌন্দর্যে মুগ্ধ খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ। ছবি-ফেসবুক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের চারপাশের নয়নাভিরাম দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি ম্যাচ এখানে হলেও বাংলাদেশের কোনও আন্তর্জাতিক ম্যাচ এই স্টেডিয়ামে হয়নি। অবশ্য ঘরোয়া ক্রিকেটের বেশ কয়েকটি ম্যাচ এখানে হয়েছে। তবে এবারের বিপিএলে অংশ নেওয়া বেশিরভাগ ক্রিকেটার এই মাঠে খেলেননি।

মাহমুদউল্লাহ সেই দলে নেই। শুক্রবার বিপিএলের সাতটি দলই অনুশীলন করেছে সিলেট স্টেডিয়ামে। সবাই স্টেডিয়ামটির সৌন্দর্যে মুগ্ধ। আগে এখানে খেললেও খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ অভিভূত, ‘খুব ভালো লাগছে। এখানে আম্বার কাপে খেলেছিলাম। আগের চেয়ে বেশি সুন্দর লাগছে গ্যালারিটা। আশা করি, উইকেট ভালো হবে, দর্শকরা আনন্দ নিয়ে খেলা দেখতে পারবে। আমরা দুটি ম্যাচ খেলবো এখানে। আশা করি, জয়ের সুখস্মৃতি নিয়েই ঢাকায় ফিরতে পারবো।’

খুলনা টাইটানসের পরামর্শক হাবিবুল বাশার সুমন মাঠের প্রশংসা করে বললেন, ‘এটা অসাধারণ ভেন্যু। উইকেট দারুণ, তাই অনেক রান আসবে বলে মনে হয়। আউটফিল্ড খুব ভালো, ড্রেনেজ সিস্টেম অসাধারণ, অনেকটা মিরপুরের মতো। সিলেট সবুজের শহর। এটা বাংলাদেশের অন্যতম সুন্দর স্টেডিয়াম।’

ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানও সিলেট স্টেডিয়ামের প্রশংসায় পঞ্চমুখ। বিশ্বসেরা অলরাউন্ডারের অভিমত, ‘সিলেট আমার সব সময়ের প্রিয় জায়গা। এখানে অনেক বেড়ানোর জায়গা আছে, সুন্দর সুন্দর হোটেল আছে। স্টেডিয়ামটা দেখতে বিদেশি স্টেডিয়ামের মতো। এটা আসলে অনন্য স্টেডিয়াম, এখানকার পরিবেশও খুব ভালো।’

এখানে আম্বার টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছিলেন মাশরাফি মুর্তজা। রংপুর রাইডার্স অধিনায়কের কণ্ঠেও ভেন্যু নিয়ে মুগ্ধতা, ‘তিন-চার বছর আগে এখানে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে এসেছিলাম। আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। গ্যালারি বড় হয়েছে, চারটা ড্রেসিংরুম হয়েছে। এই স্টেডিয়ামের মাঠ, গ্যালারি, ড্রেসিংরুম সব কিছুই আন্তর্জাতিক মানের।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম