বিপিএলে অভিষেকের অপেক্ষায় নয়নাভিরাম সিলেট স্টেডিয়াম

রবিউল ইসলাম, সিলেট থেকে
০৩ নভেম্বর ২০১৭, ২২:২৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২২:২৬

অপরূপ সৌন্দর্যের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রাকৃতিক সৌন্দর্যের শহর সিলেট যে কোনও পর্যটককে আকর্ষণ করবেই। শহরটির আকর্ষণ বহু গুণ বাড়িয়ে দিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। লাক্কাতুরা এলাকায় সবুজের সান্নিধ্যে থাকা স্টেডিয়ামটির একদিকে টিলা, অন্যদিকে দিগন্ত বিস্তৃত চা বাগান। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তড়িঘড়ি তৈরি করা সিলেট স্টেডিয়াম বিপিএলের জন্য প্রস্তুত।

মূল ফটকে ঢোকার আগেই চোখে পড়বে রাস্তার পাশের চা বাগান। আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি, সবুজ টিলা আর নয়নাভিরাম চা বাগান বেষ্টিত এই স্টেডিয়ামের অন্যতম আকর্ষণ ‘গ্রিন গ্যালারি’। মাঠের পূর্ব দিকে টিলার মতো তৈরি করে বসার জন্য ১০টি ধাপ বানানো হয়েছে। নরম ঘাসের আচ্ছাদনে ঢাকা এই গ্যালারি দূর থেকে দেখলে মনে হবে সবুজ গালিচা।

উত্তর দিকে প্যাভিলিয়ন ভবনটি তিন তলা। প্যাভিলিয়নের পূর্ব দিকে স্কোরবোর্ডের পাশে গ্যালারি। মিরপুর স্টেডিয়ামের পর দেশের সবচেয়ে বড় ছাউনি এই গ্যালারিতেই। এখানে পাঁচ হাজার দর্শক বসে খেলা দেখতে পারে। সব মিলিয়ে ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতা নয়নাভিরাম এই স্টেডিয়ামের। প্যাভিলিয়নের উল্টো দিকে প্রেসবক্স। বাংলাদেশের অন্যান্য স্টেডিয়ামে প্রেসবক্স উত্তর দিকে থাকলেও সিলেট স্টেডিয়ামে তা দক্ষিণ দিকে।

সিলেট স্টেডিয়ামের আউটফিল্ড আর পানি নিষ্কাশন ব্যবস্থা বিশ্বমানের। আউটফিল্ড যেমন দ্রুতগতির, তেমনি উইকেটও খুব ভালো। চারটি ড্রেসিংরুম নিয়ে খেলোয়াড়রা উচ্ছ্বসিত।   

শনিবার শুরু হতে যাওয়া বিপিএলের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে এই স্টেডিয়ামের অনিন্দ্যসুন্দর রূপ। বিপিএলে অভিষেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে সিলেট স্টেডিয়াম অভিষিক্ত হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি ম্যাচ হয়েছিল এখানে। কিন্তু সেবার তেমন দর্শক টানতে পারেনি। তবে বিপিএলকে ঘিরে সিলেটে এখন সাজ সাজ রব, মানুষের মাঝে তুমুল আগ্রহ। বিপিএলের মতো আকর্ষণীয় টুর্নামেন্টের কারণে সিলেট স্টেডিয়াম যে প্রচারের আলোয় আসবে, তা নিশ্চিত। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম