অনেক কিছু শেখার দেখছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, সিলেট থেকে
০৪ নভেম্বর ২০১৭, ১২:০৬আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১২:১৪

অনেক কিছু শেখার দেখছেন মাশরাফি গত দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামলেও এবার মাশরাফি বিন মুর্তজাকে দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সিতে। দলটির অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিয়েই মাঠে নামবেন তিনি। শনিবার বিপিএলের উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে রংপুর। শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট থেকে স্থানীয় ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বিপিএলের ফল নিয়ে না ভেবে মাশরাফি দেশের ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছেন। ওয়ানডে অধিনায়ক মনে করেন, বিপিএল স্থানীয় ক্রিকেটারদের জন্য দারুণ এক মঞ্চ, ‘স্থানীয় যারা আছে, তাদের জন্য দারুণ সুযোগ। কারণ অনেক ভালো ভালো খেলোয়াড় আসছে। অনেক উত্তেজনাকর ম্যাচ হবে। কয়েকটি দল খুব ভালো। টি-টোয়েন্টি থেকে যদিও বড় কিছু শেখার সুযোগ খুব কম। তারপরও কিছু পরিস্থিতি আছে, বড় খেলোয়াড় আছে, যাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। যেমন কুমার সাঙ্গাকারা আছে। মাহেলা (জয়াবর্ধনে) কোচ হিসেবে আছে। তারা যে দলেরই হোক না কেন, অনেক কিছু শিখতে পারবে।’

বিদেশি খেলোয়াড় সংগ্রহে ঢাকা-রংপুর কেউ কারও চেয়ে পিছিয়ে নেই। ব্যাটসম্যান, বোলার কিংবা অলরাউন্ডার নিয়ে বেশ দারুণ দল রংপুরের। দলটির শক্তির জায়গা নিয়ে মাশরাফির বক্তব্য, ‘আমার কাছে মনে হয় সবাই আছে। দল হয়ে খেলার চেষ্টা করব। এসব টুর্নামেন্টে ভিন্ন জায়গা থেকে ভিন্ন খেলোয়াড় আসে, তাই কম্বিনেশনটা গুরুত্বপূর্ণ। সেটা তৈরি করার চেষ্টা করছি।’

রংপুরের প্রাথমিক লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে মাশরাফি বলেছেন, ‘এ ধরনের টুর্নামেন্টে সবাই লক্ষ্য করে যে চ্যাম্পিয়ন হতে চাই। সেটা আমার কাছে মনে হয় বেশি চাপের কাজ হয়ে যায়। আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত যাওয়াটাই বেশি গুরুত্বপূরণ।’

প্রথম তিন আসরে অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন মাশরাফি। চতুর্থ আসরে অবশ্য পারেননি। তাই এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামতে পারছেন না তিনি। এ ব্যাপারে মাশরাফি বলেছেন, ‘আসলে কোনও কিছু অনুভব করিনি। এর আগে যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করেছি, তখনও এটা নিয়ে ভাবিনি। আমি হয়তো এ রকমই। এবারও কিছু ভাবছি না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম