চাপে ঢাকা ডায়নামাইটস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৭, ১৫:০৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৫:২৯

মেহেদী মারুফ আউট হয়েছেন শুরুতেই শুরুতেই আউট হয়ে যান মেহেদী মারুফ। ওই ধাক্কা কাটিয়ে উঠেছিল ঢাকা ডায়নামাইটস এভিন লুইস ও কুমার সাঙ্গাকারার ব্যাটে। যদিও সিলেট সিক্সার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার গড় মোটেও টি-টোয়েন্টি সুলভ ছিল না তাদের। লুইস ও সাঙ্গাকারা পরপর আউট হলে গেলে আবার বিপদে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়নরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার স্কোর ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান।

টস হেরে ব্যাটিং পাওয়া ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্যটা ছিল এমন, ‘এই উইকেটে ১৭০ রান করতে না পারলে জেতা কঠিন হবে।’ অথচ ব্যাটিংয়ে নেমে সাকিবের দল শুরুতেই হারায় উইকেট। সিলেটের অধিনায়ক নাসির হোসেন নিজে বল হাতে তুলে নিয়ে শূন্য রানে ফেরান মারুফকে। আরেক ওপেনার লুইস অবশ্য অভিজ্ঞ সাঙ্গাকারাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। যদিও টি-টোয়েন্টির ছোঁয়া ছিল না তাতে। তাদের ৫৪ রানের জুটিটাও ভাঙেন নাসির। লুইসকে আবুল হাসানের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি ২৬ রানে।

খানিক পর সাঙ্গাকারাও ধরেন তার পথ। ২৮ বলে ৩২ রান করে এই বাঁহাতি ব্যাটসম্যান আউট হন লিয়াম প্লাঙ্কেটের বলে। চোখের ইনজুরিতে জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেনও ব্যর্থ। ৬ রান করে দুর্ভাগ্যজনক রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম