রাজশাহীকে হারিয়ে রংপুরের শুভ সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৭, ২৩:১৫আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ০১:২২

রংপুরকে জিতিয়ে মাঠ ছাড়লেন রবি বোপারা আগের আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের পর আরেক ফাইনালিস্ট রাজশাহী কিংসেরও বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হলো হার দিয়ে। গত বছর রংপুর রাইডার্সের বিপক্ষে দুই ম্যাচেই জিতেছিল রাজশাহী। কিন্তু শনিবার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে হারতে হলো তাদের। শনিবার ৬ উইকেটে জিতে বিপিএলে পথচলা শুরু হলো রংপুরের। 

টস জিতে ফিল্ডিং নিয়ে রাজশাহীকে ৮ উইকেটে ১৫৪ রানে বেধে দেয় রংপুর। জবাবে ৭ বল বাকি থাকতে ৪ উইকেটে ১৫৫ রান করে তারা।

রংপুরকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে ভালো শুরু করেছিল রাজশাহী। ১৫ রানের মধ্যে প্রতিপক্ষের দুই উইকেট নেয় গতবারের রানার্সআপরা। তবে মোহাম্মদ মিথুনের ৩৩ বলে ৪৬ রানের ইনিংস রংপুরকে ম্যাচে ফেরায়। বাকি কাজ সারেন শাহরিয়ার নাফীস ও রবি বোপারা। ৩৪ বলে ৩৫ রান করেন নাফীস। ২৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৯ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন বোপারা। অন্য প্রান্তে ১২ বলে ২০ রানে খেলছিলেন থিসারা পেরেরা।

রাজশাহীর পক্ষে বল হাতে মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, কেসরিক উইলিয়াস ও জেমস ফ্রাঙ্কলিন একটি করে উইকেট নেন।তার আগে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় রাজশাহী। সোহাগ গাজীর বলে রুবেল হোসেনের হাতে ক্যাচ দেন ওপেনার মুমিনুল হক (৯)। ওই ধাক্কা তারা সামলে ওঠে রনি তালুকদার ও ওপেনার লুক রাইটের ৪৯ রানের জুটিতে। রাইটকে (১১) নাজমুল ইসলাম ফেরানো থেকে আবার শুরু রাজশাহীর ব্যাটিং ধস।

দলের ৬১ রানে দ্বিতীয় উইকেট হারানো রাজশাহী পঞ্চম উইকেট হারায় ৯০ রানে। রনি সর্বোচ্চ ৪৭ রান করেন ৩৮ বলে ৩ চার ও ২ ছয়ে। সেখান থেকে দলকে টেনে তোলার লড়াইয়ে কিছুটা সফল হন অধিনায়ক ড্যারেন স্যামি ও জেমস ফ্রাঙ্কলিন। ৪৫ রানের জুটি গড়েন তারা। স্যামি ১৮ বলে ১ চার ও ২ ছয়ে ২৯ রান করেন। ফ্রাঙ্কলিন অপরাজিত ছিলেন ২৬ রানে।

নাজমুল ও লাসিথ মালিঙ্গা সবচেয়ে বেশি ২টি করে উইকেট নিয়ে রংপুরের সফল বোলার। একটি করে পেয়েছেন মাশরাফ মুর্তজা ও সোহাগ গাজী।   

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম