নিউজিল্যান্ডের বিপক্ষে উইন্ডিজ টেস্ট দলে অ্যাম্ব্রিস

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০১৭, ২০:৩০আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২০:৩১

সুনিল অ্যাম্ব্রিস গত সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল সুনিল অ্যাম্ব্রিসের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের পর আর ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে দেওয়া হয়নি তার। এবার তার অপেক্ষা ফুরালো। আবার জাতীয় দলে খেলার সুযোগ পেলেন এ ডানহাতি ব্যাটসম্যান। এবার তার অভিষেক হতে পারে টেস্টে। নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে রাখা হয়েছে ২৪ বছরের এ ব্যাটসম্যানকে।

অ্যাম্ব্রিসের টেস্ট দলে ডাক পাওয়া অপ্রত্যাশিত নয়। সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন অ্যাম্ব্রিস, দুটি সেঞ্চুরিও করেছেন। বেশিরভাগ ব্যাটসম্যান আউট হওয়ার পর দল যখন খাদের কিনারায়, সেই সময় এসেছে তার সেঞ্চুরি দুটি। তিন ম্যাচে ৫ ইনিংস খেলে তার রান ২৭৮, ২-১ এ সিরিজ হারলেও শীর্ষ ব্যাটসম্যান হয়েছেন তিনি।

ফর্মে না থাকা ব্যাটসম্যানকে বাদ দিয়ে তাই ডাকা হলো অ্যাম্ব্রিসকে। তার জায়গা হয়েছে কাইল হোপের বদলে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জেতা দলে একমাত্র পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছে উইন্ডিজ।

গত জুনে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে রান পাচ্ছেন না হোপ। টেস্ট ওয়ানডে মিলিয়ে ১৩ ইনিংস খেলে তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৪৬। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ইনিংসে মাত্র ৬০ রান করেছেন তিনি। দারুণ কিছু করতে না পারায় আগামী ২৫ নভেম্বর থেকে শুরু দুই ম্যাচ সিরিজের টেস্ট দলে নেই এই মিডল অর্ডার ব্যাটসমান।

শুধু টেস্ট নয়, নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সীমিত ওভারের দুটি সিরিজই হবে তিন ম্যাচ করে।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট (সহঅধিনায়ক), সুনিল অ্যাম্ব্রিস, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কিয়েরন পাওয়েল, রেমন রেইফার ও কেমার রোচ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম