প্রতিপক্ষ সিলেট বলেই উজ্জীবিত টাইটানসের রাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট, সিলেট থেকে
০৭ নভেম্বর ২০১৭, ১৯:৩২আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৯:৩২

নিজের শহর সিলেটের বিপক্ষে জ্বলে উঠতে দৃঢ় প্রতিজ্ঞ রাহী তরুণ পেসার আবু জায়েদ চৌধুরী রাহীর বাড়ি সিলেট শহরে, কিন্তু বিপিএলের কোনও আসরেই সিলেটের হয়ে তার খেলা হয়নি। গতবার ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা রাহীর এবারের ঠিকানা খুলনা টাইটানস। বুধবার তাই সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামতে হবে তাকে। আর প্রতিপক্ষ সিলেট বলেই বল হাতে জ্বলে উঠতে তিনি মরিয়া।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন শেষে রাহী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নিজের শহরের বিপক্ষে খেলবো, তবে তাতে কোনও সমস্যা নেই। আমরা পেশাদার ক্রিকেটার। আমার অবশ্য সিলেটের বিপক্ষে খেলতেই বেশি ভালো লাগে, মনের মধ্যে জেদ কাজ করে।’

‘অবহেলা’র কারণে এমন জেদ কিনা প্রশ্নে মুচকি হেসে রাহীর উত্তর, ‘অনেকটা তেমনই! সিলেটের বিপক্ষে খেলতে নামলেই আমার মধ্যে অন্যরকম উত্তেজনা কাজ করে। কালকেও উত্তেজনা কাজ করবে।’

বিপিএলে বল হাতে আগুন ঝরাতে অনুশীলনে ব্যস্ত রাহী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খুলনা হেরে গেলেও রাহীর পারফরম্যান্স ছিল ভালোই, চার ওভারে ২৯ রানের বিনিময়ে নিয়েছিলেন দুই উইকেট। প্রথম ম্যাচের পারফরম্যান্স পুরো টুর্নামেন্টে ধরে রাখার প্রতিজ্ঞা তার কণ্ঠে, ‘প্রথম ম্যাচে বোলিং ভালো হয়েছে, চেষ্টা করবো এই পারফরম্যান্স ধরে রাখতে। খুলনা টাইটানস অনেক আশা করে আমাকে নিয়েছে। দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো।’

টুর্নামেন্টে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী রাহী, ‘প্রথম ম্যাচ হেরে গেলেও আমাদের মনোবল অটুট আছে। প্রথম ম্যাচে অনেক কিছুই পক্ষে থাকে না। আশা করি, পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ভক্তদের ভালো খেলা উপহার দিতে পারবো।’ 

প্রথম ম্যাচ শেষে দলের ব্যাটিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে রাহী পরের ম্যাচেই ব্যাটসম্যানদের সাফল্যের ব্যাপারে আশাবাদী, ‘নেটে বোলিং করে বুঝতে পেরেছি, আমাদের ব্যাটিং লাইনআপ দারুণ শক্তিশালী। প্রথম ম্যাচে টার্গেট বড় ছিল বলে ব্যাটসম্যানরা হয়তো একটু নার্ভাস ছিল। পরের ম্যাচেই সব ঠিক হয়ে যাবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম