থারাঙ্গা-ফ্লেচারের ব্যাটে সিলেটের রান ২০৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ২১:১২আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২২:১৭

ফ্লেচারের সঙ্গে দারুণ জুটি গড়েছেন থারাঙ্গা খুলনা টাইটানসের বিপক্ষে ২০২ রান করেছিল ঢাকা ডায়নামাইটস। বিপিএলের পঞ্চম আসরে যেটা ছিল কোনও দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মঙ্গলবার রাজশাহী কিংসের মুখোমুখি হয়ে সেই স্কোরকে পেছনে ফেললো সিলেট সিক্সার্স। এই আসরে এখন পর্যন্ত শতভাগ সফলতা ধরে রাখা নাসির হোসেনের দল ৬ উইকেটে করেছে ২০৫ রান। প্রথম জয়ের দেখা পেতে রাজশাহীকে করতে হবে ২০৬ রান।

ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে প্রথম দুই ম্যাচে পরে ব্যাট করে সফলতার সঙ্গে লক্ষ্য তাড়া করেছিল সিলেট। তৃতীয় ম্যাচে তারা টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে পুরোদমে ব্যাটিং শক্তি দেখালো। উপুল থারাঙ্গার টানা তৃতীয় হাফসেঞ্চুরি এবং আন্দ্রে ফ্লেচার ও দানুশকা গুনাথিলাকার ঝোড়ো ইনিংস সিলেটকে এনে দেয় এই আসরের সবচেয়ে বেশি দলীয় রান।

থারাঙ্গার সঙ্গে ফ্লেচার শুরু থেকে মারকুটে ব্যাটিং করেন। প্রথম পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৬৩ রান করে সিলেট। এই জুটির বিচ্ছেদ হয় ১০১ রানে। ৩০ বলে ৫ চার ও ৩ ছয়ে ৪৮ রান করে ফ্লেচার রান আউট হন। ৩৫ বলে ৫ চার ও ১ ছয়ে পঞ্চাশ রান করার পর দুই বল খেলে থারাঙ্গা (৫০) ক্যাচ দেন ড্যারেন স্যামিকে। সিলেটের সর্বোচ্চ স্কোরারের উইকেটটি নেন জেমস ফ্রাঙ্কলিন।

তাদের দুজন ফেরার পর স্বাগতিকরা আর কোনও বড় জুটি গড়তে পারেনি। তবে গুনাথিলাকা ২২ বলে ২টি চার ও ৩টি ছয়ে ৪২ রান করে গতি বাড়ান। শেষদিকে ১২ বলে ২৫ রান করে দলের স্কোরবোর্ডে ২০০ রান এনে দেন অপরাজিত ব্যাটসম্যান রস হোয়াইটলে।

রাজশাহীর পক্ষে সবচেয়ে বেশি ২ উইকেট নেন কেসরিক উইলিয়ামস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম