বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরুটা ভালো হয়নি খুলনা টাইটানসের। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হেরেছে তারা বড় ব্যবধানে। সিলেট সিক্সার্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ।
সিলেট রয়েছে দুর্দান্ত ফর্মে। তিন ম্যাচের সবক’টি জিতেছে তারা। ঘরের মাঠে নামছে তারা টানা চতুর্থ জয়ের খোঁজে। আগের ম্যাচেই নাসির হোসেনরা গড়েছে এবারের বিপিএলের সর্বোচ্চ রানের স্কোর। রাজশাহী কিংসের বিপক্ষে ৬ উইকেটে করেছিল তারা ২০৫ রান। ফর্মের তুঙ্গে থাকা এই দলের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে খুলনা।
প্রথম জয়ের খোঁজে একাদশে একটি বদল এনেছে খুলনা। মাইকেল ক্লিঙ্গার এসেছেন আকিলা ধনাঞ্জয়ার জায়গায়।








