উড়তে থাকা সিলেটকে মাটিতে নামালো খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ২২:৩৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২২:৫০

খুলনা টাইটানস লক্ষ্যটা খুব একটা কঠিন ছিল না। শুরুর জোড়া আঘাতে পরিস্থিতি একটু ঘোলাটে হয়েছিল এই যা। শেষ পর্যন্ত সহজ লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে খুলনা টাইটানস। টানা তিন ম্যাচ জিতে উড়তে থাকা সিলেট সিক্সার্সকে মাটিতে নামিয়ে মাহমুদউল্লাহরা পেয়েছে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম জয়। সিলেটের ৫ উইকেটে করা ১৩৫ রানের জবাবে খুলনা ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ৪ উইকেট হারিয়ে। যাতে ৬ উইকেটের জয়ে সিলেট পর্ব শেষ করল খুলনা।

ভয়ই পাইয়ে দিয়েছিলেন তাইজুল ইসলাম! এই স্পিনার খুলনার ব্যাটসম্যানদের সামনে দাঁড়িয়েছিলেন ত্রাস হয়ে। বোল্ড করে তিনি ফেরান দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত (৭) ও চ্যাডউইক ওয়ালটনকে (১১)। দুই বলের ব্যবধানে দুই ওপেনারকে হারানোর পর খুলনার হাল ধরেন মাইকেল ক্লিঙ্গার। খানিক সময় সঙ্গ দিয়েছেন তাকে রাইলি রোসো। যদিও দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান রিভার্স সুইপ খেলতে গিয়ে ধরা পড়েন ক্রিসমার সান্তোকির হাতে। উইকেট শিকারি সেই তাইজুল। ৪৩ রানে খুলনার হারানো ৩ উইকেটের সবটাই এই স্পিনারের।

সিলেটের আশার পালে হাওয়া লেগেছিল তখন খুব। যদিও সেটা স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাহমুদউল্লাহকে সঙ্গী নিয়ে জয়ের পথটা তৈরি করেন ক্লিঙ্গার। অধিনায়ক মাহমুদউল্লাহ ২৭ রান করে আউট হলেও হার না মানা ৪৭ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ক্লিঙ্গার। ৩৬ বলে ৫ বাউন্ডারিতে সাজানো তার ইনিংসটির চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় কার্লোস ব্রাথওয়েটের ইনিংসটি। মাঠে নেমে ১৬ বলে হার না মানা ২৩ রানের ইনিংস খেলে খুলনার জয়টা আগেভাগে নিশ্চিত করেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম