অ্যাশেজে ইংল্যান্ডের সহ-অধিনায়ক অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৭, ১৫:১৭আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৫:১৭

জেমস অ্যান্ডারসন ব্রিস্টলে বেন স্টোকসের মারামারি ঘটনায় এখনও পুলিশি তদন্ত চলছে। তারপরও ইংল্যান্ডের অ্যাশেজ দলে তিনি। অবশ্য তাকে ছাড়া লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচকরা। তার অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো আরেকজনকে। আগামী ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এই প্রতিদ্বন্দ্বিতায় ইংল্যান্ডের সহ-অধিনায়কত্ব করবেন জেমস অ্যান্ডারসন।

অধিনায়ক জো রুটের সহকারী হিসেবে অ্যান্ডারসনের নাম নিশ্চিত করেছে ইংল্যান্ডের ক্যাম্প। সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ও স্টুয়ার্ট ব্রড এই দায়িত্ব পাওয়ার দৌড়ে ছিলেন। তবে সবচেয়ে এগিয়ে ছিলেন অ্যান্ডারসন।

গত সোমবার ইংল্যান্ডের শীর্ষ টেস্ট উইকেটশিকারি সহ-অধিনায়ক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। রুটের সহকারী হিসেবে প্রস্তাব পেলে ফিরিয়ে দেবেন কিনা প্রশ্নে ৫০৬ টেস্ট উইকেটের মালিক বলেছেন, ‘অবশ্যই না। আমি না বলতে পারব না।’ দায়িত্ব পেলে অ্যান্ডারসন সঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই বক্তব্যে, ‘গত কয়েক বছরে দলে আমার ভূমিকাকে একজন নেতা হিসেবে দেখেছি। এখন দলে আসছে তরুণ বোলাররা। আমি যতখানি সম্ভব তাদের সহায়তার চেষ্টা করেছি। আমি মনে করি জো (রুট) এমন কিছু মানুষ দলে পেয়েছে যাদের ওপর আস্থা রাখা যায়, এটা গুরুত্বপূর্ণ।’ দ্য টেলিগ্রাফ

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম