সতর্ক করা হলো মাশরাফি-শুভাশিষকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৭, ২০:২৫আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২০:২৫

মিটমাটের পর শুভাশিষের সঙ্গে মাশরাফির সেলফি। ছবি-ফেসবুক গত বুধবার বিপিএলে চিটাগং ভাইকিংস-রংপুর রাইডার্স ম্যাচে অশোভন আচরণ করলেও শাস্তি পাননি মাশরাফি মুর্তজা ও শুভাশিষ রায়। ভুল স্বীকার করায় দুজনকে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের ইনিংসের ১৭তম ওভারের খেলা চলছিল তখন। ব্যাট করছিলেন রংপুরের অধিনায়ক মাশরাফি। শুভাশিষের একটি ইয়র্কার মাশরাফি রক্ষণাত্মক ঢংয়ে খেলার পর চরম অনাকাঙ্খিত ঘটনার জন্ম। মাশরাফির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে তার দিকে তেড়ে যান শুভাশিষ! ওই ঘটনায় শুভাশিষের ভাবভঙ্গিতে আক্রমণাত্মক মনোভাব দেখা গেলেও ‘দোষ’ নিজের কাঁধেই তুলে নেন মাশরাফি। এমনকি চিটাগং পেসারকে তার ‘স্যরি’ বলা উচিত বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। পরে অবশ্য মাশরাফির সঙ্গে দেখা করে ঝামেলা মিটিয়ে নেন শুভাশিষ।

দুজনেই ‘স্যরি’ বলায় ম্যাচ রেফারি আর শাস্তির পথে হাঁটেননি। শুক্রবার নিয়ামুর রশীদ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মাশরাফি আর শুভাশিষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের শুধু সতর্ক করা হয়েছে। দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরেছেন। কারোরই শৃঙ্খলা-ভঙ্গের রেকর্ড নেই, তাই তাদেরকে ডেকে সতর্ক করে দিয়েছি।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম