‘মিরপুরে রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেবে খুলনা টাইটানস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৭, ২০:৫৭আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২১:০৩

খুলনা টাইটানসের ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি সিলেটে বিপিএলের প্রথম পর্বে দুটি ম্যাচ খেলেছে খুলনা টাইটানস। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে গেলেও সিলেট সিক্সার্সকে হারিয়ে দিয়েছে গতবার তৃতীয় হওয়া দলটি। শনিবার শুরু হবে দ্বিতীয় পর্ব। খুলনার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বির বিশ্বাস, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোমাঞ্চকর খেলা উপহার দিতে পারবে তাদের দল।

শুক্রবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে রাব্বি বলেছেন, ‘আমাদের দলের  সবার মধ্যে দারুণ বোঝাপড়া। আশা করি, ঢাকায় রোমাঞ্চকর খেলা উপহার দিতে পারবে খুলনা টাইটানস।’ প্রথম ম্যাচ হেরে গেলেও সিলেটকে হারিয়ে দলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে বলে মনে করেন তিনি, ‘প্রথম ম্যাচটা আমাদের প্রত্যাশা মতো হয়নি। কিন্তু পরের ম্যাচে আমরা দারুণভাবে কামব্যাক করেছি। আশা করি, ঢাকায় জয়ের ধারা বজায় থাকবে। সিলেটে শেষ ম্যাচটি জিতে দলের সবাই দারুণ আত্মবিশ্বাসী।’

সিলেটে দুটি ইনিংস ২০০ রান পেরোলেও অন্য ইনিংসগুলোতে তেমন বড় স্কোর হয়নি। তবে রাব্বির বিশ্বাস, শেরে বাংলা স্টেডিয়ামে রান-উৎসব উপভোগ করবেন ক্রিকেটভক্তরা, ‘মিরপুর স্টেডিয়ামে অনেকদিন খেলা ছিল না, তাই মনে হয় এখানকার উইকেট ভালোই হবে। টি-টোয়েন্টি রানের খেলা, আর আমি নিজেও ব্যাটসম্যান। তাই অবশ্যই চাইবো যেন ব্যাটিং সহায়ক উইকেট হয়। টি-টোয়েন্টিতে বেশি রান না হলে দর্শক খেলা দেখে মজা পাবে না।’

তরুণ প্রতিভাবান ক্রিকেটার রাব্বি চট্টগ্রাম বিভাগের হয়ে এবারের জাতীয় ক্রিকেট লিগে খেলেছেন। সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলেও ছিলেন তিনি। সিরিজের পঞ্চম ওয়ানডেতে অপরাজিত ১০২ রানের চমৎকার ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। এবারের বিপিএলে এখনও একাদশে সুযোগ পাননি। সুযোগ পেলে ভালো খেলার প্রত্যাশা তার কণ্ঠে, ‘আমাদের দলটা খুবই ভালো। নিজেকে প্রস্তুত রাখছি, সুযোগ পেলে যেন ভালোভাবে কাজে লাগাতে পারি।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম