হেসেই অনেক কিছু বোঝালেন মুমিনুল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৭, ২১:১৬আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২১:১৬

ম্যাচ জেতানো ইনিংসের পথে লেগ সাইডে মুমিনুলের একটি শট। ছবি-বিসিবি ‘ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটে মুমিনুল চলে না!’ চন্ডিকা হাথুরুসিংহে এমন যুক্তি দেখিয়ে সীমিত ওভারের দল থেকে অনেকবার বাদ দিয়েছেন মুমিনুল হককে। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে থাকলেও একটি ম্যাচেও সুযোগ পাননি। টাইগারদের জার্সিতে সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে, আর টি-টোয়েন্টি তারও একবছর আগে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সেই মিরপুরেই ২০ ওভারের ক্রিকেটে জ্বলে উঠলেন মুমিনুল, ৪৪ বলে ৬৩ রানে অপরাজিত থেকে এবারের বিপিএলে প্রথম জয় উপহার দিলেন রাজশাহী কিংসকে। 

সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের প্রসঙ্গ উঠতেই মুমিনুলের ঠোঁটের কোণে ভেসে উঠলো হাসি, ‘আমি নিজের মতো আছি, লক্ষ্য ঠিক রেখে এগোচ্ছি। আমার লক্ষ্য ছিল ৪০-৫০ রান করে ফেললেও অপরাজিত থেকে দলকে জয় এনে দেওয়া। আমি সব সময় বড় ইনিংস উপভোগ করি, আর সেটা নয় নম্বরে নেমে হলেও। ভালো খেলতে পারলে দলের নীতি নির্ধারকরাই আমার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখানে আমার কোনও হাত নেই।’ 

গত বিপিএলে মুমিনুলের পারফরম্যান্স ভালোই ছিল। তবে ১৫ ম্যাচে ৩৩১ রান করলেও স্ট্রাইক রেট (১০৮.১৬) নিয়ে সন্তুষ্ট নন তিনি। এবার এদিকে বিশেষ নজর বাঁহাতি ব্যাটসম্যানের, ‘গত বছর আমার স্ট্রাইক রেট তেমন ভালো ছিল না। এবার আমার লক্ষ্য, স্ট্রাইক রেট ভালো রাখা।’

দক্ষিণ আফ্রিকায় মাশরাফি মুর্তজার কথায় ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন মুমিনুল। যদিও কোনও ম্যাচ খেলার সুযোগ হয়নি। মুমিনুল-ঝড়ে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফির প্রশংসা, ‘আজ মুমিনুল খুব ভালো খেলেছে। সে প্রথম ছয় ওভার খুব ভালো ব্যবহার করেছে।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম