বিপিএলে এক হাজার ক্লাবে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৭, ২১:৫১আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২১:৫৩

ঢাকা ডায়নামাইটসের ব্যাটিংয়ে সাকিব বাংলাদেশের জার্সিতে একের পর এক রেকর্ড গড়ে চলা সাকিব আল হাসান দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও স্পর্শ করলেন মাইলফলক। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক হাজার রানের ক্লাবে জায়গা করে নিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ঢাকা ডায়নামাইটসের এই অধিনায়ক বিপিএলের ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এ মাইলফলকে পৌঁছান সাকিব।

শনিবার সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের রান ছিল ৯৯৫। হাজারি ক্লাবে জায়গা করে নিতে বাকি ৫ রান দ্রুত করে ফেলেন বাঁহাতি ব্যাটসম্যান। দলের ৮ উইকেটের জয়ে এদিন ১১ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন তিনি।

সাকিবের আগে বাংলাদেশের আরও তিন ব্যাটসম্যান করেছেন বিপিএলের ১ হাজার রান। এ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান অধিনায়ক মুশফিকুর রহিমের। রাজশাহী কিংসের বর্তমান আইকন ক্রিকেটার ৪৯ ম্যাচে করেছেন ১ হাজার ১৯৪ রান। মুশফিকের চেয়ে চার ম্যাচ বেশি খেলে মাহমদুউল্লাহর রান ১ হাজার ১১৯। তৃতীয় অবস্থানে আছেন চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলা তামিম ইকবাল। ৩৪ ম্যাচে তার রান ১ হাজার ২৬।

৯০০’র উপরে রান করে এক হাজারি ক্লাবের খুব কাছাকাছি আছেন আরও ৫ জন ব্যাটসম্যান। এর মধ্যে একজন ক্রিকেটার বিদেশি। পাকিস্তানের আহমেদ শেহজাদ ২৭ ম্যাচে ৯৩৭ রান করেছেন। এই আসরে কোনও দলই তাকে নেয়নি। বাকিদের চারজনই হচ্ছেন দেশি- নাসির হোসেন (৯৫৯), এনামুল হক বিজয় (৯৪৪), সাব্বির রহমান (৯৩২) ও শাহরিয়ার নাফীস (৯১৩)।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম