মিরপুরে আজ খুলনা টাইটানসের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস

রবিউল ইসলাম
১২ নভেম্বর ২০১৭, ০৯:০০আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ০৯:০৮

অনুশীলনে পেসার অ্যাবটের সঙ্গে পরামর্শ করছেন খুলনার কোচ জয়াবর্ধনে। ছবি-ফেসবুক সিলেটে বিপিএলের প্রথম পর্বে দুই ম্যাচে একটি জয় পেয়েছে খুলনা টাইটানস। গতবার চমক দেখানো দলটির দ্বিতীয় পর্বের লড়াই শুরু হচ্ছে আজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ খুলনার প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। বেলা একটায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন।

ঢাকা টাইটানসের কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় শুরুটা ভালো হয়নি খুলনার। তবে পরের ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। ভাইকিংসের মুখোমুখি হওয়ার আগে বাংলা ট্রিবিউনকে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘সিলেটে শুরুটা ভালো না হলেও পরের ম্যাচ জিতে আমরা এখন আত্মবিশ্বাসী। আশা করি, ঢাকাতেও শুরুটা ভালো হবে। দলের সবার ওপরে আমার আস্থা আছে। প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সাফল্য আসবেই।’

তৃতীয় ম্যাচের আগে খুলনা টাইটানসের অনুশীলন। ছবি-ফেসবুক শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট স্পিন সহায়ক, তাই আজ খুলনার একাদশে একটি পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচে আকিলা ধনঞ্জয়া খেললেও দ্বিতীয় ম্যাচে তাকে বসিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইকেল ক্লিঙ্গারকে একাদশে রেখেছিল টাইটানস। তবে আজ আবার মাঠে নামতে পারেন ধনঞ্জয়া। সেক্ষেত্রে ক্যারিবীয় পেসার জোফরা আর্চারের বাদ পড়ার যথেষ্ট সম্ভাবনা। মাহমুদউল্লাহর চোখে অবশ্য আগের ম্যাচের দলটিই নিখুঁত, ‘দ্বিতীয় ম্যাচে সেরা কম্বিনেশন নিয়েই আমরা খেলেছি। হয়তো আগামীতে কিছু পরিবর্তন আসতে পারে। কিন্তু আমার মতে, এটাই এখন আমাদের সেরা কম্বিনেশন।’

খুলনা টাইটানসের মতো চিটাগং ভাইকিংসও বিপিএলের পঞ্চম আসর শুরু করেছিল হার দিয়ে। তবে পরের ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে তারা। খুলনার মুখোমুখি হওয়ার আগে ভাইকিংসের ইংলিশ ব্যাটসম্যান লুইস রিসের মন্তব্য, ‘আমাদের দলটা বেশ ভালো, আমরা রংপুরের মতো শক্তিশালী দলকে হারিয়েছি। আশা করি, রবিবারের ম্যাচেও ভালো খেলে জিতবো আমরা।’

দুটি করে ম্যাচ খেলে একটি জয় পেয়ে দুই দলই আছে একই অবস্থানে। আজকের বিজয়ীর পয়েন্ট টেবিলে অবস্থান দৃঢ় হবে। খুলনা টাইটানস আর চিটাগং ভাইকিংসের জন্য ম্যাচটা তাই ভীষণ গুরুত্বপূর্ণ। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম