রাজশাহীকে সহজে হারালো কুমিল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ২১:৩৩আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ২১:৩৩

রাজশাহীর ব্যাটসম্যানদের দাঁড়াতে দেয়নি কুমিল্লা টানা দ্বিতীয় জয় পেলো কুমিল্লা ভিক্টোরিয়ানস। বিপিএলে ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা রাজশাহী কিংসকে হারালো ৯ উইকেটে। মোহাম্মদ নবী ও রশীদ খান- দুই আফগান স্পিনারের দারুণ নৈপুণ্যে রাজশাহীকে ৭ উইকেটে ১১৫ রানে আটকে দেয় সাবেক চ্যাম্পিয়নরা। এরপর জশ বাটলার ও ইমরুল কায়েসের জুটিতে মাত্র ১৫.১ ওভারে ১ উইকেটে ১২০ রান করে কুমিল্লা।

রবিবার মিরপুরে সন্ধ্যার ম্যাচে টস জিতে রাজশাহীকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক নবী। তিনিই ভেঙেছেন প্রতিপক্ষের প্রথম জুটি। মুমিনুল হককে মাত্র ২ রানে আউট করেন। প্রথম উইকেট হারানোর পর ভেঙে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ। নবীর সঙ্গে বোলিংয়ে উপযুক্ত সঙ্গ দেন রশীদ। ৯১ রানে ৭ উইকেট হারায় রাজশাহী, যার মধ্যে ৫ উইকেট ভাগাভাগি করে নেন এই দুই আফগান।

রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে রিটায়ার্ড হার্ড হন লেন্ডল সিমন্স। ফরহাদ রেজা দ্বিতীয় সেরা ২৫ রান করে অপরাজিত ছিলেন।

নবী সর্বোচ্চ তিন উইকেট নেন, ৪ ওভারে মাত্র ১৫ রান দেন কুমিল্লার অধিনায়ক। সমান ওভার করে ৭ রান দিয়ে দুটি উইকেট নেন রশীদ।

জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করেন লিটন দাস। প্রথম ২ ওভার তিনিই ছিলেন স্ট্রাইকিংয়ে, ১২ বলে দুটি করে চার ও ছয়ে ২৩ রান করেন তিনি। দ্বিতীয় ওভারের শেষ বলে ফরহাদ রেজার কাছে বোল্ড হন বাংলাদেশি এই ব্যাটসম্যান। ৭ জন বোলারকে ব্যবহার করেও আর কোনও উইকেট পায়নি রাজশাহী। বাটলার ও ইমরুল অপরাজিত ৯৭ রানের জুটিতে দলকে জেতান। বাটলার ৩৯ বল খেলে চারটি চার ও দুটি ছয়ে ৫০ রানে অপরাজিত ছিলেন। ৪১ বলে চারটি চার ও একটি ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন ইমরুল।

এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কুমিল্লা উঠে গেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তাদের উপরে ও নিচে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস। রাজশাহী ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্টে সবার শেষে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট সিক্সার্স।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম