মাঠে নামার অপেক্ষায় তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৭, ০১:২০আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ০১:২৫

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে তামিম ইকবাল তামিম-ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হওয়ার পথে! দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়া বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান মাঠে নামছেন মঙ্গলবার। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দেওয়া তামিম ইকবালের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। বিপিএলের প্রথম চার আসরে চট্টগ্রামের হয়ে খেললেও এবার শুরুতেই নিজের শহর তার প্রতিপক্ষ!

তামিমকে ছাড়া তিন ম্যাচ খেললেও কুমিল্লার পারফরম্যান্স খারাপ নয়। তিন ম্যাচের দুটিতে জিতেছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়নরা। মঙ্গলবার তামিমের মাঠে নামার কথা নিশ্চিত করেছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক ও আইকন খেলোয়াড়কে ফিরে পাওয়ার সুসংবাদে ভিক্টোরিয়ান্স শিবিরে উৎসবের আমেজ।

প্রথম তিন ম্যাচ না খেললেও বিপিএলের শুরু থেকে দলের সঙ্গেই ছিলেন তামিম। নিয়মিত ব্যাটিং অনুশীলন করেছেন নেটে। রানিং নিয়ে সমস্যা থাকলেও এখন আর তা নেই।

তামিমের অনুপস্থিতিতে কুমিল্লাকে নেতৃত্ব দিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তবে প্রত্যাবর্তন ম্যাচে তামিম অধিনায়কত্ব করবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়।

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেই ইনজুরিতে পড়েছিলেন তামিম। ঝুঁকি নিয়ে প্রথম টেস্ট আর দ্বিতীয় ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরে আসেন তিনি। এরপর শুরু হয় তার মাঠে ফেরার লড়াই। তিন সপ্তাহের কঠোর পরিশ্রমের পর এখন তিনি সম্পূর্ণ সুস্থ, মাঠে নামার মতো ফিট। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম