চিটাগংয়ের বিপক্ষে কুমিল্লার চাই ১৪০ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৭, ২০:২৭আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২০:৪০

কুমিল্লার উইকেট উদযাপন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে দ্বিতীয়বারের দেখাতেও স্কোরবোর্ড শক্তিশালী করতে পারেনি চিটাগং ভাইকিংস। বিপিএলে মঙ্গলবার সন্ধ্যার ম্যাচে ৪ উইকেটে ১৩৯ রান করেছে মিসবাহ উল হকের দল।

তামিম ইকবালের ফেরার ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় কুমিল্লা। বোলাররা এদিন উইকেট নেওয়ায় খুব একটা সফল না হলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। চিটাগংয়ের দুই ওপেনার লুক রনকি ও সৌম্য সরকার কেবল ছিলেন উজ্জ্বল। ১৯ বলে ইনিংস সেরা ৩১ রান করেন রনকি। মোহাম্মদ সাইফউদ্দিন তাকে ফিরিয়ে ভাঙেন ৪৬ রানের জুটি।

সৌম্য আউট হন ৩২ বলে ৩০ রান করে। মোহাম্মদ নবীর শিকার হন চিটাগং ওপেনার। মিসবাহ ও ক্রিস জর্ডান দুজনে সমান ১৬ রানে অপরাজিত ছিলেন। সাইফউদ্দিন ও নবীর মতো সমান একটি করে উইকেট পান রশীদ খান ও ডোয়াইন ব্রাভো।

গত মঙ্গলবার প্রথম সাক্ষাতে কুমিল্লা ৮ উইকেটে হারিয়েছিল চিটাগংকে। ওই ম্যাচে ৭ উইকেটে ১৪৩ রান করেছিল চিটাগং। মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় কুমিল্লা।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান