যুব এশিয়া কাপ সেমিফাইনালে বাংলাদেশের রান ২৭৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১২:৩৮আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১২:৪২

যুব এশিয়া কাপ সেমিফাইনালে বাংলাদেশের রান ২৭৪ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে যুব এশিয়া কাপ সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানকে তারা দিয়েছে ২৭৫ রানের টার্গেট। পিনাক ঘোষ, সাইফ হাসান ও আফিফ হোসেনের ফিফটিতে বাংলাদেশ ৬ উইকেটে ২৭৪ রান তোলে স্কোরবোর্ডে।

কিনারা ওভালে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে পিনাকের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন নাইম শেখ (১৮)। তারপর দ্বিতীয় উইকেটে সাইফ ও পিনাকের একশ ছাড়ানো জুটি। ৭৮ বলে ৯ চার ও ১ ছয়ে ৬১ রানে আউট হন সাইফ। মুনির রিয়াজের বলে আউট হওয়ার আগে ১০৫ রানের জুটি গড়েন বাংলাদেশি অধিনায়ক।

মুনির পরের দুটি উইকেট নিয়ে বাংলাদেশের লাগাম টেনে ধরেছিলেন। এই পাকিস্তানি বোলারকে উইকেট দেন তৌহিদ হৃদয় ও পিনাক। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৮২ রানে আউট হন পিনাক। ৯৩ বলে ৮ চার ও ১ ছয়ে সাজানো ছিল বাংলাদেশের এই সেরা ইনিংস।

শেষদিকে এসে দলকে স্বস্তির সংগ্রহ এনে দেন আফিফ ও নাঈম হাসান। তারা অপরাজিত ৫০ রানের জুটি গড়েন। ৫৫ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন আফিফ। দুটি ছয়ে ১৫ বলে ২২ রানে খেলছিলেন নাঈম।

পাকিস্তানের মুনির সর্বোচ্চ ৩ উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম