মাশরাফির নেতৃত্বে খেলতে মুখিয়ে ম্যাককালাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৯:৩২আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৯:৩২

অনুশীলনের ফাঁকে মাশরাফির সঙ্গে ম্যাককালাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক মৌসুমই খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। ২০০৯ সালের ওই আসলে কলকাতা নাইট রাইডার্সে সতীর্থ হিসেবে পেয়েছিলেন তিনি ব্রেন্ডন ম্যাককালামকে। আইপিএল ক্যারিয়ার মাশরাফির মধুর না হলেও তার পেশাদারি মনোভাবে মুগ্ধ হয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। সেই মুগ্ধতা বৃহস্পতিবার ঝরল তার মুখ থেকে। যেখানে ম্যাককালাম জানিয়ে গেলেন, বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন তিনি রংপুর রাইডার্সে।

কলকাতায় ২০০৯ সালে সতীর্থ হিসেবে একসঙ্গে খেললেও মাশরাফি-ম্যাককালাম প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছেন অনেকবার। এবারের বিপিএলে আবার তারা সতীর্থ। রংপুরের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা ম্যাককালাম সতীর্থ হিসেবে মাশরাফিকে পেয়ে রোমাঞ্চিত। বাংলাদেশি পেসারের সঙ্গে আইপিএলের দ্বিতীয় আসরে একই দলের হয়ে খেলার স্মৃতি ভোলেননি তিনি।

বৃহস্পতিবার সেই স্মৃতি রোমন্থন করে ম্যাককালাম বললেন, ‘ওর সঙ্গে আমি খেলেছিলাম কলকাতা নাইট রাইডার্সে। আমাদের সম্পর্কটা দারুণ। গতকাল (বুধবার) মাঠে এসে ওকে দেখে খুব ভালো লেগেছে। বয়স ৩০ পেরিয়ে গেলেও মাশরাফি এখনও দারুণ ফিট। অনেক কিছু অর্জন করেছে।’ অধিনায়কত্ব দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া মাশরাফির অধীনে খেলতে মুখিয়ে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান, ‘শুধু এখানে নয়, পুরো ক্রিকেট বিশ্বই ওকে সমীহ করে। ওর নেতৃত্বে খেলতে আমি সত্যিই মুখিয়ে আছি।’

আইপিএলের দ্বিতীয় আসরে মাশরাফি শুধু ম্যাককালাম নয়, সতীর্থ হিসেবে পেয়েছিলেন ক্রিস গেইলকেও। আবার এই তিন ক্রিকেটার এক দলে। শনিবার থেকে তারা শুরু করবে রংপুরের শিরোপা জয়ের মিশন। এই মুহূর্তে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই রংপুর, তিন ম্যাচে জিতেছে মাত্র একটিতে।

দলের অবস্থা নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন ম্যাককালাম, ‘তিন ম্যাচে মাত্র একটি জিতেছি আমরা। তবে এটি অনেক লম্বা টুর্নামেন্ট। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা স্থির থাকি, আতঙ্কিত না হই।’

বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি এবার রংপুরের অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিপিএলেও তার অধিনায়কত্বে দারুণ সাফল্য পেয়েছে দলগুলো। বিপিএলের প্রথম দুই আসরে মাশরাফির অধিনায়কত্বেই শিরোপা জিতেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। তৃতীয় আসরে সাধারণ মানের একটা দল নিয়েও চ্যাম্পিয়ন করেছিলেন কুমিল্লাকে। চতুর্থ আসরেই কেবল শিরোপা ছোঁয়া হয়নি অভিজ্ঞ এই ক্রিকেটারের।

সফল্ এই অধিনায়কের নেতৃত্বেই ঘুরে দাঁড়াতে চান ম্যাককালাম, ‘আমাদের সাপোর্ট স্টাফ খুব স্থির, অধিনায়কও ঠাণ্ডা মেজাজের। আমাদের দলটাও দারুণ। আমি নিশ্চিত একে অন্যের সঙ্গে যখন মানিয়ে নেব, তখন আমরা ভালো করব।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম