গেইলের ছক্কা উপভোগ করবেন ম্যাককালাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ২১:০৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২১:০৩

গেইলের ছক্কা উপভোগ করবেন ম্যাককালাম ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম একদলে, ভাবুন তো? বিশ্বের সেরা ভয়ঙ্কর জুটির তালিকা করলে তাদের নামটা থাকবে উপরের সারিতে। বিধ্বংসী এই দুই ব্যাটসম্যান এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নামার অপেক্ষায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শনিবারের ম্যাচেই হয়তো দেখা যাবে তাদের একসঙ্গে। ওপেনিংয়ে তাদের বিধ্বংসী জুটি দেখতে অপেক্ষায় আসলে গোটা ক্রিকেট বিশ্বই। ব্রেন্ডন ম্যাককালামও কিন্তু আছেন অপেক্ষায়, ওপেনিং সঙ্গী গেইলের ছক্কা দেখার!

২০০৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর আবার একসঙ্গে গেইল-ম্যাককালাম। তাদের ঝোড়ো ব্যাটিং ক্রিকেট বিশ্ব দেখেছে অনেকবার। এবার বিপিএলে তারা ঝড় তুলতে যাচ্ছেন একসঙ্গে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমিদের সঙ্গে ম্যাককালাম নিজেও মুখিয়ে আছেন তাদের জুটি দেখতে। বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গেইল প্রসঙ্গে কিউই ব্যাটসম্যান বলেছেন, ‘মাঠের বাইরে আমাদের সম্পর্কটা দারুণ। কলকাতা নাইট রাইডার্সে একসঙ্গে খেলেছি, এখান থেকে কলকাতা তো খুব দূরে নয়। আবার ওর সঙ্গে জুটি বাঁধার সুযোগ দারুণ ব্যাপার।’

গেইলের খেলা ক্রিজের অন্যপ্রান্ত থেকে দেখার অপেক্ষায় এখন ম্যাককালাম। তাই বেশি বেশি স্ট্রাইক দিতে চান তিনি ক্যারিবিয়ান ‘ক্রিকেট দানব’কে, ‘টি-টোয়েন্টিতে গেইল বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন। ওর সঙ্গে ব্যাটিং শুরু করা হবে দারুণ কিছু। হয়তো আমি ওকে (গেইল) স্ট্রাইক দেব, আর শুধু দেখব ছক্কা মারতে!’

টানা দুই ম্যাচ হেরে গেইল ও ম্যাককালামের দিকে তাকিয়ে রংপুর রাইডার্স। ওপেনিংয়ে তারা ভালো শুরু এনে দিতে পারলে রংপুরের কাজটা হয়ে যাবে সহজ। ভালো শুরুর অপেক্ষা আছেন ম্যাককালামও, ‘বিপিএল তো অনেক দিন ধরেই চলছে। যদিও এটা আমার প্রথমবার। আন্তর্জাতিক ক্রিকেটারদের অনেকের কাছ থেকেই অনেক ভালো কথা শুনেছি বিপিএল নিয়ে। রংপুর রাইডার্সের হয়ে নিজের সেরাটা দিতে আমি মুখিয়ে আছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম