রাজশাহীকে ১৪৭ রানের লক্ষ্য দিলো সিলেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৬:০১আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৬:০১

থারাঙ্গা-ফ্লেচার আরেকবার শক্ত জুটি গড়তে ব্যর্থ (ফাইল ফটো) উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার সিলেটের ফর্ম ফিরে পাচ্ছেন না ঢাকাতে। শুক্রবার সিলেট সিক্সার্সের সপ্তম ম্যাচেও নিষ্প্রভ তারা। তাদের দলও জমাতে পারেনি স্কোরবোর্ড। রাজশাহী কিংসের বিপক্ষে ৬ উইকেটে ১৪৬ রান করেছে নাসির হোসেনের দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পয়েন্ট টেবিলের সবার শেষ দল রাজশাহী টস জিতে নেয় ফিল্ডিং। ১৮ রানের মধ্যে দুই ওপেনারকে ফেরায় তারা। প্রথম তিন ম্যাচের ফিফটি পাওয়া থারাঙ্গার (১০) আগেই খালি হাতে আউট হন ফ্লেচার।

এ ধাক্কায় প্রতিরোধ গড়তে পারেনি সিলেট। কেবল দানুশকা গুনাথিলাকা একপ্রান্ত আগলে রাখেন। দলের ৭১ রানে তিনি পঞ্চম ব্যাটসম্যান হয়ে আউট হন। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার করেন ৩৭ বলে ৪০ রান, চারটি চার ও দুটি ছয়ে।

শেষদিকে এসে সিলেটের আইকন ক্রিকেটার সাব্বির রহমান জ্বলে ওঠেন। আগের ৫ ম্যাচে মাত্র ২২ রান করা বাংলাদেশি এ ব্যাটসম্যান ২৬ বলে ইনিংস সেরা ৪১ রান করেন। ১টি চার ও ৪টি ছয় এসেছে তার ব্যাটে। টিম ব্রেসন্যানের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন সাব্বির। ব্রেসন্যান ১৭ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন।

রাজশাহীর পক্ষে সবচেয়ে বেশি ২ উইকেট নেন কেসরিক উইলিয়ামস। একটি করে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামি, ফ্রাঙ্কলিন ও সামিত প্যাটেল।

৪ ম্যাচে রাজশাহী মাত্র ২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে। আর শীর্ষ দল ঢাকার চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সিলেট। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম