রাজশাহীর প্রতিশোধের আগুনে পুড়লো সিলেটও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৭:৩১আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৭:৩১

দলকে দারুণ শুরু এনে দেন মুমিনুল (ফাইল ফটো) রংপুর রাইডার্সের কাছে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল রাজশাহী কিংস। অবশ্য পরের দেখায় মাশরাফি মুর্তজার দলকে হারিয়ে শোধ নিয়েছিল গতবারের ফাইনালিস্টরা। এবার তাদের প্রতিশোধের আগুনে পুড়লো সিলেট সিক্সার্স। ৭ উইকেটে বিপিএলে দ্বিতীয় জয় পেয়েছে রাজশাহী।

বিপিএলের পঞ্চম আসরে আগের দেখায় রাজশাহীর বিপক্ষে জয়ের স্মৃতি নিয়ে শুক্রবার মাঠে নেমেছিল সিলেট। ওই ম্যাচে এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ ২০৫ রান করে ৩৩ রানে জিতেছিল নাসির হোসেনের দল। কিন্তু দ্বিতীয় সাক্ষাতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ উইকেটে ১৪৬ রান করে তারা। জবাবে মুমিনুল হক ও জাকির হাসানের ব্যাটে ১৭.৩ ওভারে ৩ উইকেটে ১৫০ রান করে রাজশাহী।

১৪৭ রানের লক্ষ্যে নেমে বেশ স্বাচ্ছন্দ্যে খেলেছে রাজশাহী। মুমিনুলের সঙ্গে রনি তালুকদার ৬৫ রানের জুটি গড়ে আউট হন। ২২ বলে ২৪ রান করেন এ ওপেনার। পরের ওভারে সামিত প্যাটেলকে আউট করে জোড়া আঘাত দেয় সিলেট। কিন্তু গুরুতর সমস্যার মধ্যে পড়েনি সিলেট।

জাকিরের সঙ্গে মুমিনুলের ৩১ রানের জুটি সহজ জয়ের পথ দেখায় রাজশাহীকে। ৩৬ বলে ৫ চার ও ১ ছয়ে ৪২ রানে মুমিনুল আউট হলে ‍মুশফিকুর রহিমের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতান জাকির। ২৬ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গে মুশফিকের জুটিটি ছিল ৫৩ রানের।   

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু হয়নি সিলেটের। উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার সিলেটের মতো ঢাকায় ব্যাটিং জাদু দেখাতে পারেননি। ১৮ রানের মধ্যে দুই ওপেনারকে ফেরায় রাজশাহী। প্রথম তিন ম্যাচে ফিফটি পাওয়া থারাঙ্গার (১০) আগেই খালি হাতে আউট হন ফ্লেচার।

এ ধাক্কায় প্রতিরোধ গড়তে পারেনি সিলেট। কেবল দানুশকা গুনাথিলাকা একপ্রান্ত আগলে রাখেন। দলের ৭১ রানে তিনি পঞ্চম ব্যাটসম্যান হয়ে আউট হন। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার করেন ৩৭ বলে ৪০ রান, চারটি চার ও দুটি ছয়ে।

শেষদিকে এসে সিলেটের আইকন ক্রিকেটার সাব্বির রহমান জ্বলে ওঠেন। আগের ৫ ম্যাচে মাত্র ২২ রান করা বাংলাদেশি এ ব্যাটসম্যান ২৬ বলে ইনিংস সেরা ৪১ রান করেন। ১টি চার ও ৪টি ছয় এসেছে তার ব্যাটে। টিম ব্রেসন্যানের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন সাব্বির। ব্রেসন্যান ১৭ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন।

রাজশাহীর পক্ষে সবচেয়ে বেশি ২ উইকেট নেন কেসরিক উইলিয়ামস। একটি করে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামি, ফ্রাঙ্কলিন ও সামিত প্যাটেল।

৫ ম্যাচে দুই জয়ে রাজশাহী ৪ পয়েন্ট নিয়ে সাত থেকে ছয়ে উঠে এলো। আর শীর্ষ দল ঢাকার চেয়ে দুই ম্যাচ বেশি খেলে সমান ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সিলেট। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম