ভারতের মাটিতে শ্রীলঙ্কার দাপট

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৭, ১৭:৪৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৭:৪৩

থিরিমানে-ম্যাথুজ গড়েন ৯৯ রানের জুটি বোলিংয়ের পর ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে শ্রীলঙ্কা। ভারতকে ১৭২ রানে অলআউট করে তৃতীয় দিন শেষে পিছিয়ে আছে তারা মাত্র ৭ রানে। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও লাহিরু থিরিমানের হাফসেঞ্চুরিতে কলকাতা টেস্টে সুবিধাজনক জায়গায় সফরকারীরা। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৬৫।

কলকাতার পিচে শ্রীলঙ্কার বোলারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের দিতে হয়েছে কঠিন পরীক্ষা। ভারতের দুই পেসার ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামিও শুরু থেকে পিচ থেকে পেয়েছেন সুইং সুবিধা। যদিও লঙ্কান দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও সাদিরা সামারাবিক্রমা শুরু করেছিলেন আক্রমণাত্মক মেজাজে। ভুবনেশ্বর কুমারের সুইংয়ের সামনে অবশ্য হার মানেন করুণারত্নে। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল তার পায়ে আঘাত করলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ৮ রান করে। আরেক ওপেনার সামারাবিক্রমা ওয়ানডে ধাঁচে খেলে ভুবনেশ্বরের বলেই প্যাভিলিয়নে ফেরেন ২২ বলে ২৩ রান করে।

৩৪ রানে ২ উইকেট হারানোর পর শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায় ম্যাথুজ ও থিরিমানের ব্যাটে। তৃতীয় উইকেটে ৯৯ রানের জুটি গড়ার পথে দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। যদিও ফিফটি পূরণের পর যেতে পারেননি বেশিদূর। ৯৪ বলে ৫১ রান করে উমেশ যাদবের বলে আউট হন থিরিমানে। তার ফেরার খানিক পরই উমেশের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ম্যাথুজ ৫২ রান করে।

দিনের বাকিটায় অবশ্য আর কোনও বিপদ হয়নি লঙ্কানদের। নিরোশান ডিকবিলাকে (১৪*) সঙ্গে নিয়ে দিন শেষ করেছেন অধিনায়ক দিনেশ চান্ডিমাল (১৩*)। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম