পাকিস্তানকে উড়িয়ে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ১৭:৪৮আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৭:৫৩

চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসলো আফগানিস্তান চতুর্থ আসরে এসে নতুন চ্যাম্পিয়নকে পেলো যুব এশিয়া কাপ। ইতিহাস সৃষ্টি করলো আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। রবিবার পাকিস্তানকে উড়িয়ে দিয়ে মালয়েশিয়ায় শিরোপা হাতে নিলো আফগানরা। প্রথম আসরে ভারত ও পাকিস্তান হয়েছিল যুগ্ম চ্যাম্পিয়ন। পরের দুইবার ভারতই হাতে নেয় শিরোপা।

২৪৯ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানকে মাত্র ৬৩ রানে অলআউট করে চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান। ইকরাম আলী খিলের অপরাজিত সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৪৮ রান করে তারা। মুজিব উর রহমানের পেসে মাত্র ২২.১ ওভারে শিরোপা নিশ্চিত করে দলটি।

পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ আরিফ (৪) ও ওমর ইউসুফকে খালি হাতে বিদায় করেন মুজিব। প্রথম ৫ ওভারে ১১ রানে ২ উইকেট হারানোর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তানিরা। শুরুর ক্ষত সারাতে লড়েছিলেন টুর্নামেন্টের শীর্ষ ব্যাটসম্যান মোহাম্মদ তাহা। কিন্তু সমর্থন পাননি অন্য প্রান্ত থেকে। তাকে ফিরিয়ে কায়েস আহমেদ ভাঙেন প্রতিরোধ।

শিরোপা জয়ী আফগানিস্তান মজার ব্যাপার হলো, প্রতিযোগিতার শুরুতে লিগ ম্যাচেও আফগানিস্তান ৫৭ রানে অলআউট করেছিল পাকিস্তানকে। একই দাপট দেখালো তার ফাইনালেও।

মুজিব ৭.১ ওভারে ১৩ রান দিয়ে নেন ৫ উইকেট। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন এই আফগান পেসার। হয়েছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়।

এর আগে ইকরামের ১০৭ রানের অপরাজিত ইনিংস আফগানিস্তানকে এনে দেয় শক্ত সংগ্রহ। ইব্রাহিম জাদরানের (৩৬) সঙ্গে উদ্বোধনী জুটিতে রহমানউল্লাহ গুরবাজ (৪০) করেন ৬১ রান। তবে ৬৯ রানের তৃতীয় উইকেট জুটিতে ছিল ইকরামের অবদান, তার সঙ্গী ছিলেন দারউইশ আবদুল রসুল। আরেকটি ৫০ রানের জুটি গড়েন ইকরাম, কায়েস আহমেদের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম