ইউএসএইডের শুভেচ্ছাদূত মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ১৬:৩৬আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৬:৩৬

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাহমুদউল্লাহ প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সাহায্য সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) শুভেচ্ছাদূত হয়েছেন মাহমুদউল্লাহ। সোমবার রাজধানীর একটি হোটেলে ইউএসএইডের সঙ্গে ১ বছরের চুক্তিতে সই করেন এই অলরাউন্ডার। সংস্থাটির পক্ষে চুক্তি সই করেন বাংলাদেশের মিশন প্রধান ইয়ানিনা জারুজেলস্কি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাহমুদউল্লাহ তার বক্তব্যে বলেছেন, ‘বর্তমান তরুণ প্রজন্মই ভবিষ্যত বাংলাদেশের রূপকার। ইউএসএইডের শুভেচ্ছাদূত হিসেবে দেশের সব তরুণকে এ বার্তাই দিতে চাই- সমাজের সব অসঙ্গতি দূর করতে তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে সবার সহযোগিতা দরকার। আমি একজন বাবা, স্বামী কিংবা সন্তান হিসেবে এটাই বিশ্বাস করি, নারী-পুরুষের সমান অংশগ্রহণে দেশ এগিয়ে যাবে।’

চুক্তিতে সই করছেন মাহমুদউল্লাহ এই চুক্তির আওতায় সামাজিক উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কর্মসূচীর প্রচারণা কাজে অংশ নেবেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ। সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন তিনি। একই সমাজের সার্বিক কর্মকাণ্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করবেন বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান।

ইউএসএইডের মিশন প্রধান ইয়ানিনা জারুজেলস্কি বলেছেন, ‘স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে ইউএসএইড। মাহমুদউল্লাহর মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার দেশ ও দেশের বাইরে নিশ্চয়ই সবার জন্য বড় অনুপ্রেরণা। শুভেচ্ছাদূত হিসেবে তিনি নিশ্চয়ই আমাদের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবেন।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম