‘অন্তর্বর্তী কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে সুজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ২০:২৪আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২০:২৯

জাতীয় দলের অন্তর্বর্তী কোচ হতে পারেন খালেদ মাহমুদ সুজন। ছবি-বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহের চুক্তির মেয়াদ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু জাতীয় দলের শ্রীলঙ্কান কোচ হঠাৎ পদত্যাগ করায় বিসিবি কিছুটা অস্বস্তিতে। হাথুরুসিংহের উত্তরসূরী নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, অন্তর্বর্তী কোচ হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন সবচেয়ে এগিয়ে। 

আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। এরপর শ্রীলঙ্কার সঙ্গে দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পরবর্তী কোচ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, ‘শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার আগে বিদেশি কোচ না পেলে অন্তর্বর্তী কোচ হিসেবে স্থানীয় কেউ দায়িত্ব পালন করবেন। খালেদ মাহমুদ সুজনের এই দায়িত্ব পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।’

হাথুরুসিংহের হঠাৎ পদত্যাগ বাংলাদেশকে কতটা বিপদে ফেলে দিয়েছে? এমন প্রশ্নে নাজমুল হাসানের উত্তর, ‘আমার তা মনে হয় না। দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টের পর হাথুরুসিংহে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। এমনকি ২০১৯ বিশ্বকাপ নিয়েও পরিকল্পনা করেছিলেন তিনি। আমার মনে হয় না তার পদত্যাগের সিদ্ধান্ত পূর্ব পরিকল্পিত। অবশ্য দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরই তার কাছ থেকে ঘোষণা এসেছে।’

ঠিক কী কারণে শ্রীলঙ্কান কোচ পদত্যাগ করলেন, তা অবশ্য জানাতে পারেননি বোর্ড সভাপতি, ‘তিনি পরিষ্কার করে আমাদের কিছু বলেননি। আমরা অবশ্য হাথুরুসিংহের জন্য অপেক্ষা করছি না, অপেক্ষা করছি তার রিপোর্টের জন্য। তিনি বলেছেন, দুই-তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবেন। তখনই হয়তো জানতে পারবো, কী কারণে চলে গেলেন তিনি।’

অনেকের ধারণা, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বের কারণে আর টাইগারদের কোচের দায়িত্বে থাকতে রাজি নন হাথুরুসিংহে। নাজমুল হাসান অবশ্য এমন ধারণা উড়িয়ে দিলেন, ‘সমস্যার কথা তো মিডিয়াতেই বেশি আসতো! কিন্তু আমি কোনও সমস্যা দেখিনি। আমরা পাঁচজনকে সিনিয়র খেলোয়াড় ধরি। মাশরাফি-তামিম-সাকিবের কাছে কখনও কিছু শুনিনি। রিয়াদের (মাহমুদউল্লাহ) কারও সঙ্গেই কোনও সমস্যা নেই। মুশফিক অবশ্য বেশ কিছু কথা বলেছে সম্প্রতি। এর প্রেক্ষিতে কোচ হয়তো কিছু ভাবতে পারেন। তারপরও আমি বলবো, এগুলো কোনও সমস্যাই নয়।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম