অবশেষে জয়ে ফিরলো রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ২২:০২আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২২:০৯

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন গেইল জয় দিয়ে শুরু করেছিল তারা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। ‍দুর্দান্ত শুরুর পর থেকে রংপুর রাইডার্স হারের বৃত্তে বন্দি। অবশেষে সেই বৃত্ত ভেঙে জয়ের পথে ফিরলো তারা। সোমবার ক্রিস গেইলের হাফসেঞ্চুরির পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সিলেট সিক্সার্সকে হারিয়েছে রংপুর ৭ রানে। তাতে তিন ম্যাচ পর মাশরাফি বিন মুর্তজারা পেল জরেয় দেখা।

ম্যাচসেরার পুরস্কার জেতা গেইলের ৩৯ বলে ৫০ ও ব্রেন্ডন ম্যাককালামের ২১ বলে ৩৩ রানের ওপর ভর দিয়ে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৬৯ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে বৃথা গেছে সাব্বির রহমান (৪৯ বলে ৭০) ও নাসির হোসেনের (৪৩ বলে ৫০*) হাফসেঞ্চুরি। বাংলাদেশি এই দুই ব্যাটসম্যান লড়াই চালালেও সিলেটের ইনিংস শেষ হয় ৪ উইকেটে ১৬২ রানে।

বোলিংয়ে শুরুতেই সিলেটকে চেপে ধরে রংপুর। সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে দানুস্কা গুনাথিলাকা ৮ রান করে প্যাভিলিয়নে ফিরলে সিলেট হারায় প্রথম উইকেট। এই ম্যাচ দিয়েই বিপিএলে পা রাখা বাবর আজমও পারেননি, মাত্র ২ রানে তার ইনিংস থামে মাশরাফির বলে রবি বোপারার হাতে ধরা পড়ে। সিলেটের ওপর চাপটা আরও বাড়ে ওপেনার আন্দ্রে ফ্লেচার ১২ রান করে আউট হলে।

২৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়া সিলেটকে টেনে তোলেন সাব্বির রহমান ও অধিনায়ক নাসির হোসেন। ১১৭ রানের জুটি গড়ে জয়ের স্বপ্নও দেখান তারা। দুর্দান্ত ব্যাটিংয়ে সাব্বির তুলে নেন হাফসেঞ্চুরি। থিসারা পেরেরার বলে আউট হওয়ার আগে ৪৯ বলে খেলেন ঝলমলে ৭০ রানের ইনিংস। কিন্তু তার আউটের পর জয়ের পথ থেকে ছিটকে যায় সিলেট। নাসিরের হার না মানা ৫০ রানের ইনিংসও রক্ষা করতে পারেনি তাদের।

উইকেট সংখ্যায় রংপুরের বোলারদের মাপা যাবে না। উইকেটের চেয়ে তারা চেষ্টা করেছে সিলেটের ব্যাটসম্যানদের ধরে রাখতে। সেখানে সফল মাশরাফি ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। ৪ ওভারে ৩০ রান দেওয়া রুবেল হোসেনেরও অর্জন সমান উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম