ম্যালাহাইডে আয়ারল্যান্ডের প্রথম টেস্ট

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০১৭, ১৮:০৭আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৮:৩৩

ম্যালাহাইড ক্রিকেট ক্লাব গেলো জুনে আইসিসির টেস্ট স্ট্যাটাস পেয়েছিল আয়ারল্যান্ড। এরপর তাদের প্রতিপক্ষও হলো চূড়ান্ত। পাকিস্তানের বিপক্ষে আগামী ১১ মে প্রথম টেস্ট খেলবে আইরিশরা। মঙ্গলবার ঘোষণা করা হলো ঐতিহাসিক এ ম্যাচের ভেন্যু।

১১তম টেস্ট খেলুড়ে দেশটি র‌্যাংকিংয়ের তিন নম্বর দলটির বিপক্ষে প্রথম টেস্ট আয়োজন করবে ম্যালাহাইডে। গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ হয়েছিল এই মাঠে। সর্বশেষ এখানে গত মেতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হয়েছিল সেখানে।

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচ আয়োজনে ম্যালাহাইড সম্মতি দেওয়ায় আমরা আনন্দিত। খুব অল্প কয়েকটি ম্যাচ এখানে আয়োজন করা হলেও এই ক্লাব এরই মধ্যে আমাদের কিছু চমৎকার মুহূর্ত উপহার দিয়েছে। আমাদের বিশ্বাস ১১ মে আরও অনেক কিছু পাব এখানে।’

ম্যালাহাইড চেয়ারম্যান কিয়ারান কেউহেন বলেছেন, উত্তর ডাবলিনের ক্লাবটি দুই দলকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছে। একই সঙ্গে উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত এ কর্মকর্তা, ‘এটা শুধু আইরিশ ক্রিকেটের জন্য সেরা প্রদর্শনী হবে তা নয়, ম্যালাহাইডের জন্যও দারুণ কিছু।’ বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি